নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে প্রতিনিয়ত। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিকরা এই মুহুর্তে জেল হেফাজতে রয়েছেন। দুর্নীতি নিয়ে পেঁয়াজের খসার মতো একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এরই মধ্যে বৃহস্পতিবার নিয়োগ নিয়ে বিশেষ মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, নতুন পদে নিয়োগের কথা ভাবলেই আদালতে চলে যাচ্ছে।
আরও পড়ুনঃ Visva Bharati University: ধুন্ধুমার কাণ্ড বিশ্বভারতীতে, ১০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত উপাচার্য


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, যখনই নতুন লোকজন নিয়োগ করতে চাইছি, তখন কেউ কেউ আদালতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সংযোজন, যখনই রাজ্য কোনও নতুন পদে নিয়োগের কথা ভাবছে, তখনই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে অভিযোগ নিয়ে। আদালতও নিয়োগ নিয়ে স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে।

মুখ্যমন্ত্রীর সংযোজন, এই মামলা লড়তে লড়তে সব টাকা চলে যাচ্ছে। আদালতে লড়তে লড়তে সমস্ত টাকা চলে যাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আমি বিধানসভা মারফত আদালতকে অনুরোধ করব যাতে মানুষের সুবিধে হয়। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।
নতুন পদে নিয়োগের কথা ভাবলেই আদালতে চলে যাচ্ছে, ফের বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর

১০০ দিনের কাজের টাকা বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, বিরোধী বেঞ্চে বসে আমরাও অনেক দিন রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মিসইউজ করছে, কোথা থেকে এল? আর এরা হচ্ছে, শুধু বদনাম করতে পারে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



