তুমুল হট্টগোলের মধ্যেও বুধবার বিধানসভায় বক্তব্য রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময়েও এদিন স্লোগান দিতে দেখা যায় বিরোধী দলের বিধায়কদের। যা নিয়ে ক্রমাগত বেড়েছে রাজনৈতিক উত্তাপ। রাজ্যপালের ভাষণের চরম বিরোধিতা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, মমতার লেখা বক্তৃতা বলেছেন রাজ্যপাল।
বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মাধ্যমেই শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু শুরু থেকেই উত্তপ্ত রইল বিধানসভা। চোর ধরো, জেল ভরো স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভার কক্ষ ছেড়ে বাইরে গিয়ে স্লোগান দিতে দেখা যায় তাঁদেরকে। তুমুল হট্টগোলের মধ্যেই শেষ হল রাজ্যপালের ভাষণ।
রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে যে দ্বন্দ্ব রাজ্যের শুরু হয়েছিল, সেই দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সংঘাতের আবহ ঘুচিয়ে মন্ত্রীসভার অনুমোদিত ভাষণ পড়বেন রাজ্যপাল। যা সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্যপালের বক্তব্য পেশের সময় অনুপস্থিত বিরোধী দলের ২০ জন বিধায়ক।
বাজেট অধিবেশনের জন্য এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলুক রাজ্যের মন্ত্রীরা। বুধবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। তাই এখন থেকেই কাজ গুছিয়ে রাখুক সমস্ত মন্ত্রীরা।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে এসেছিলেন দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত। কিন্তু তিনি নিজের অঙ্কন পারদর্শিতার কারণে সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক কাজও করেছেন। আজ তার হাতেনাতে প্রমাণ মিলল। অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত। সেই ছবি ভিডিও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ও চলচিত্র পরিচাল্ক রাজ চক্রবর্তী।
এই প্রথম বিধানসভায় কোনও বিষয়ে একমত হল রাজ্যের শাসক এবং বিরোধী দল। এমনকি নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব বিধানসভায় পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাবে সমর্থন করলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। রাজনৈতিক দূরত্ব মিটিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন শাসক-বিরোধী পক্ষ!
মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব। মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনল বিজেপি। কিন্তু বিজেপির আনা প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। পরে ওয়াকআউট করে বিরোধী দল।