নজরবন্দি ব্যুরোঃ বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মাধ্যমেই শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু শুরু থেকেই উত্তপ্ত রইল বিধানসভা। চোর ধরো, জেল ভরো স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভার কক্ষ ছেড়ে বাইরে গিয়ে স্লোগান দিতে দেখা যায় তাঁদেরকে। তুমুল হট্টগোলের মধ্যেই শেষ হল রাজ্যপালের ভাষণ।
আরও পড়ুনঃ TMC to BJP: অন্তত ১২ জন অপেক্ষা করছেন, বিধায়কদের দলবদল নিয়ে সরব মন্ত্রী উদয়ন


রাজ্যপাল পদে নির্বাচিত হওয়ার পর সিভি আনন্দ বোসের এটাই প্রথম বক্তব্য। মন্ত্রীসভা অনুমোদিত ভাষণ রাজ্যপাল পাঠ করতে গেলেই বিরোধী দলের বিধায়করা সোচ্চার হবেন। এমনটা আন্দাজ ছিল আগে থেকেই। তেমনটাই ঘটল এদিনেও। রাজ্যপাল মিথ্যে ভাষণ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। তিনি রাজ্যের আসল কথাই বলেননি। তাই তাঁকে রাজ্যপাল বের হওয়ার সময় এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের বিধায়করা।

এদিন বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, রাজ্যপাল অসত্য ভাষণ দিচ্ছেন। আমরা অসত্য ভাষণ শুনতে রাজি না। যেটা লিখে দেওয়া হয়েছে সেটাই পড়ছে। আমরা প্রথমে নীরব ছিলাম। চেয়েছিলাম সুন্দরভাবে হোক। কিন্তু যখনই রাজ্যপাল অসত্য ভাষণ দিচ্ছেন, চোরগুলোকে আড়াল করছেন, তখনই আমরা বেরিয়ে গেলাম। আমরা কখনও রাজ্যপালের পক্ষে বা বিপক্ষে নয়। যিনি সত্য কথা বলেন, তিনি আমাদের প্রিয়। যিনি রাজ্যপাল তিনি কিন্তু যেভাবে লিখে দেওয়া হয়েছে সেটাই পড়ছেন। মুখ্যমন্ত্রীকে ভগবান বানিয়ে দিচ্ছেন।
তুমুল হট্টগোলের মধ্যেই শেষ হল রাজ্যপালের ভাষণ, বিরাট বিক্ষোভে বিজেপি

এদিন বিধানসভার অন্দরে রাজ্যপালের ভাষণের কপি ছিঁড়ে ফেলেন। একইসঙ্গে চোর ধরো জেল ভরো প্ল্যাকার্ড নিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যপালের ভাষণের নিরপেক্ষতা ছিল না। তাই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন বলে জানিয়েছেন বিধায়করা।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



