Mamata Banerjee: এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলুক রাজ্যের মন্ত্রীরা, বাজেট অধিবেশন নিয়ে বার্তা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজেট অধিবেশনের জন্য এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলুক রাজ্যের মন্ত্রীরা। বুধবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। তাই এখন থেকেই কাজ গুছিয়ে রাখুক সমস্ত মন্ত্রীরা।

আরও পড়ুনঃ Covid19: ভিন দেশে ফের করোনার বাড়াবাড়ি, অগ্রিম সতর্ক থাকতে রাজ্যে কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ, বাজেট অধিবেশনের সময় প্রত্যেক মন্ত্রী নিজের কাজ সম্পর্কে অবগত থাকেন। ইতিমধ্যেই অধিবেশন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে পরিষদীয় দফতর। জানুয়ারি মাসে সংসদে বাজেট পেশ হওয়ার কথা। এরপরেই বিধানসভায় বাজেট পেশ হবে। যদিও এদিন স্পষ্ট করে দিনের কথা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।

313041404 694617235367339 5465591505646056438 n

প্রথমবার বিধানসভার অধিবেশন শুরু হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে। কারণ, রাজ্যপাল পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবার অধিবেশন বসছে বিধানসভায়। বাংলায় নতুন রাজ্যপালের সঙ্গে সরকারের সুসম্পর্কের নজির দেখা গেছে। এমনকি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। কখনও বলেছেন দেশকে নেতৃত্ব দেবে বাংলা। অর্থাৎ, শাসক দলের সঙ্গে জগদীপ ধনকড়ের যে সম্পর্ক ছিল, তা একপ্রকার ঘুচল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

   এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলুক রাজ্যের মন্ত্রীরা, নির্দেশ মুখ্যমন্ত্রীর 

   এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলুক রাজ্যের মন্ত্রীরা, নির্দেশ মুখ্যমন্ত্রীর 
এখন থেকেই প্রস্তুতি সেরে ফেলুক রাজ্যের মন্ত্রীরা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যের একাধিক ইস্যুতে সুর সপ্তমে চড়িয়েছে বিরোধী দল বিজেপি। বাজেট অধিবেশনেও তাঁরা শাসক পক্ষকে নাস্তানাবুদ করতে কম কসুর করবে না। তাই আগাম সতর্কবার্তা দিয়ে দলের নেতাদেরই সাবধান করলেন মুখ্যমন্ত্রী। তবে আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে বাজেট নিয়ে কি বিশেষ ঘোষণা করা হয়? নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত