নজরবন্দি ব্যুরোঃ ফের করোনার লাল চোখ দেখাতে শুরু করেছে চিনে। আর সেই কারনেই আগাম সতর্কতার কথা মাথায় রেখে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী । দেশের করোনা পরিস্থিতি কীরকম ও ফের সংক্রমণ বাড়লে কীভাবে তার মোকাবিলা করা হবে সেই নিয়েই আলোচনা হয় এই বৈঠকে।
আরও পড়ুনঃ ভিড় এলাকায় মাস্ক পড়ুন, কোভিড বাড়তেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র



গত কাল মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য় এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছিল। কারণ চিনে ফের বাড়বাড়ন্ত হেয়ছে করোনার। আর সেই কথা শুনেই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক থাকার পরামর্শ দিলেন।



শুধু তাই নয়, যাতে নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ না ছড়ায় সেদিকে নজর রাখতে স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বিশেষজ্ঞদের কমিটি গড়়ারও পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দেওয়ার কথা বলেন তিনি।
ভিন দেশে ফের করোনার বাড়াবাড়ি, অগ্রিম সতর্ক থাকতে রাজ্যে কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

চিন, জাপান, দক্ষিণ করোয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই থেকেই ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন।







