নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে একাধিক দেশে বাড়ছে করোনার প্রভাব। পড়শি দেশ চিনে করোনার দাপট বাড়তেই তৎপর হয়েছে প্রশাসন। এমত অবস্থায় ফের করোনা বিধিতে কড়াকড়ি করল কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে নির্দেশ, ভিড় এলাকায় মাস্ক পড়ুন। একইসঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করবে কেন্দ্র।
আরও পড়ুনঃ MESSI: ‘হল অফ ফেমে’র সম্মানের জন্য মেসি কে আমন্ত্রণ ব্রাজিলের, কী করবেন বিশ্বজয়ী অধিনায়ক?


চিনের করোনা পরিস্থিতি বেগতিক হতেই বুধবার বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইট করে বলেন, কোভিড এখনও শেষ হয়নি। আমি সকলকে পরিস্থিতির ওপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সতর্ক থাকতেও বলা হয়েছে। আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি।

পাশাপাশি নীতি আয়োগের তরফে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ভিকে পাল জানিয়েছেন, আতঙ্ক করার কোনও প্রয়োজন নেই। সমস্ত ভিড় জায়গায় মাস্ক পড়ার কথাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিদেশ থেকে আগত ব্যক্তিদের কাছ থেকে কীভাবে করোনা রোখা যায়? প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা নতুন বছরে বিদেশ থেকে ফিরবেন, তাঁদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বিধি আনতে চলেছে সরকার।
ভিড় এলাকায় মাস্ক পড়ুন, নির্দেশ কেন্দ্রের

যে সমস্ত কোভিড পজিটিভ কেস ধরা পড়ছে, তাঁদের ইনসাকোগ জেনোম সিকোয়েন্সিং ল্যাবে পাঠানো হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশ্বের একাধিক দেশে হঠাৎ করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ সেদিক থেকে দেখতে গেলে প্রতিবেশী দেশ চিনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।


স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে হবে। এতে করোনার প্রজাতি ট্র্যাক করা সম্ভব ভারতের SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) নেটওয়ার্কের মাধ্যমে। ভারতে করোনার কোনও প্রজাতি এসেছে কি না, তা জানা যাবে। ধরা পড়লেই শীঘ্রই পদক্ষেপের নির্দেশ।







