নজরবন্দি ব্যুরোঃ ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনায় এসেছে কাঙ্ক্ষিত বিশ্বকাপ। রাত ৩টের সময় তাই মেসিরা বুয়েন্স আইরেসে পদার্পণ করতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। কারণ ৩৬ বছর আগে এক কিংবদন্তির হাত ধরে আর্জেন্টিনা পেয়েছিল তাদের দ্বিতীয় বিশ্বকাপ।
আরও পড়ুনঃ দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?


আর ফের একবার ২০২২ এর ১৮ ডিসেম্বর আরো একবার নীল সাদা দলের হাতে উঠল বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। আর সেই দলের প্রধান কারিগরি অধিনায়ক মেসি। তাই দেশে ফেরার পর তাঁকে সংবর্ধনা আর ভালবাসায় ভোরিয়ে দিচ্ছেন সবাই। তবে এবার তিনি পেলেন ব্রাজিলের আমন্ত্রণ।

পেলের দেশের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের হল অফ ফেমে মেসির পদচিহ্ন দিতে তাঁকে আমন্ত্রণ জানানো হল। তবে আগেও মেসিকে আমন্ত্রণ জানিয়েছিল মারাকানা কর্তৃপক্ষ। যখন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেবার সেই আমন্ত্রণ গ্রহণ করেননি তিনি।



তবে ব্রাজিলের আমন্ত্রণ গ্রহণ করে মেসি যদি মারাকানায় পা রাখলে তাহলে তৈরি হবে নতুন ইতিহাস। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে রয়েছে কিংবদন্তি পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডো, চিলির ইলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডি পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ, ফ্রান্সের বেকেনবাওয়ারের পদচিহ্ন।
‘হল অফ ফেমে’র সম্মানের জন্য মেসি কে আমন্ত্রণ ব্রাজিলের, কী করবেন বিশ্বজয়ী অধিনায়ক?

হল অফ ফেমে অমর হয়ে রয়েছে তাঁদের কৃতিত্ব। মেসি আমন্ত্রণে সাড়া দিলে সেই তালিকাতেই জুড়ে যাবে তাঁর নামও। এবার দেখার তিনি কবে ব্রাজিলে পা রাখেন। বা ফের তাঁদের আমন্ত্রণ ফিরিয়ে দেন।







