দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩৬ বছর আগে এক কিংবদন্তির হাত ধরে আর্জেন্টিনা পেয়েছিল তাদের দ্বিতীয় বিশ্বকাপ। আর ফের একবার ২০২২ এর ১৮ ডিসেম্বর আরো একবার নীল সাদা দলের হাতে উঠল বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। আর সেই দলের প্রধান কারিগরি অধিনায়ক মেসি। বিশ্বকাপ জিতে দেশে ফিরে লক্ষ লক্ষ মানুষের আবেগে উদ্বেলিত হয়েছে গোটা আর্জেন্টিনা দল।

আরও পড়ুনঃ চিনা ফৌজকে সামলাতে এবার ভারতের অস্ত্র ‘প্রলয়’, কাঁপবে শত্রু শিবির

জাতীয় দলের জার্সি গায়ে আর খেলবেন না বলেও ফের মত বদল করেছেন অধিনায়ক মেসি। তিনি বলেছেন বিশ্বকাপজয়ী খেলোয়াড় হিসেবে খেলার স্বাদ নিতে চান তিনি। চার বছর পরের বিশ্বকাপে হয়তো আর থাকবেন না মেসি। তাই এই বিশ্বকাপ জেতা তাঁর কাছে একটা আলাদা অনুভূতি। আর তাঁর সেই নিজস্ব ব্যক্তিগত অনুভূতি কে সকলের সঙ্গে শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভুতির কথা লিখেছেন।

কি লিখলেন বর্তমানে বিশ্বের সবথেকে আলোকিত ফুটবল তারকা মেসি তথা ‘মেসিদোনা’। বিশ্বকাপ জয় নিয়ে মেসি লিখেছেন, ‘‘গ্র্যান্ডোলি থেকে কাতার। প্রায় ৩০ বছর। বিশ্বকাপ জিততে তিন দশকের কাছাকাছি সময় লাগল। ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে। কিছু দুঃখও দিয়েছে। আমি সব সময় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি। কখনও চেষ্টা বন্ধ করিনি। বিশ্বাস ছিল কখনও হাল ছাড়ব না।”

দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?

মেসি লিখেছেন, “আমরা বিশ্বকাপ পেয়েছি কারণ বাকি সকলের থেকে আমরা ভাল খেলেছি। আগের বিশ্বকাপগুলোয় আমরা এ ভাবে খেলতে পারিনি। যেমন ২০১৪ সালে ফাইনালে উঠেও জিততে পারিনি আমরা। এ বার সবাই অনেক পরিশ্রম করেছিল। সবাই আন্তরিক ভাবে জিততে চেয়েছিল। এই বিশ্বকাপটা ছেলেদের প্রাপ্য। এ ভাবেই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম আমরা।”

দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?
দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?

তিনি ভুলেলনি মারাদোনাকে। তাঁর জন্য মেসি বলেছেন, “এই বিশ্বকাপটা দিয়েগোর জন্যও। তিনি আমাদের স্বর্গ থেকে উৎসাহিত করেছিলেন। এই বিশ্বকাপ তাঁদের সকলের জন্য যাঁরা ফলাফলের দিকে না তাকিয়ে সবসময় জাতীয় দলকে উৎসাহিত করেছেন। তাদের জন্য যারা বেঞ্চে বসে থেকেছে খেলার সুযোগ না পেয়ে। ২০১৪ সালে যারা কাছে পৌঁছেও জিততে পারেনি, এই বিশ্বকাপ তাদেরও। সকলের একটাই আকাঙ্খা ছিল। সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না।

দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?

আমাদের দলটা সত্যিই সুন্দর। কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ ওঁদের হয়তো সকলে চেনেন না। ওঁরাও এই স্বপ্নটা সফল করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করেছেন।’’ এই বিশ্বকাপে যে তাঁরা শুধু সাফল্য পেয়েছে তা নয়। অনেক ব্যর্থতাও এসেছে। আর সেই কথা তিনি ভুলে যাননি। তাই সব শেষে তিনি সেই প্রসঙ্গ তুলি লিখেছেন,

দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?

10 10

অনেক সময় ব্যর্থতা যাত্রা পথের সঙ্গী হয়। সেগুলো আমাদের শেখায়। হয়তো সেগুলো হতাশা নিয়ে আসে। তবু ব্যর্থতা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়। আমার হৃদয় থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। এগিয়ে চলো আর্জেন্টিনা।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত