চিনা ফৌজকে সামলাতে এবার ভারতের অস্ত্র ‘প্রলয়’, কাঁপবে শত্রু শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-য় চিনা ফৌজের সঙ্গে সংঘাতের আবহেই নয়া ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারতীয় সেনা। চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুনঃ হাতে মাত্র ৭ দিন, দিল্লি যাত্রা রুখতে হাইকোর্টে কেষ্ট

চিনা ফৌজকে সামলাতে এবার ভারতের অস্ত্র 'প্রলয়', কাঁপবে শত্রু শিবির

২০২১ সালের অগস্ট মাসে ওড়িশার চাঁদিপুর উপকূলে প্রলয়ের চূড়ান্ত দফার পরীক্ষা হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী দেশীয় প্রযুক্তির ব্যবহারে তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫০ থেকে ৫০০ কিলোমিটার।

চিনা ফৌজকে সামলাতে এবার ভারতের অস্ত্র 'প্রলয়', কাঁপবে শত্রু শিবির

‘ভূমি থেকে ভূমি’ ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথ্বীর আদলে তৈরি ‘প্রলয়’। তুলনায় হালকা ব্যালিস্টিক মিশাইল। মাঝ আকাশে গতিপথ বদলাতে সক্ষম। ফলে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে প্রলয়।

চিনা ফৌজকে সামলাতে এবার ভারতের অস্ত্র ‘প্রলয়’, কাঁপবে শত্রু শিবির

চিনা ফৌজকে সামলাতে এবার ভারতের অস্ত্র 'প্রলয়', কাঁপবে শত্রু শিবির

সূত্রের খবর, এই ধরনের মিসাইল বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এটি শত্রুঘাঁটিকে পুরো গুড়িতে দিতে সক্ষম। এতটাই শক্তিশালী এই প্রলয়। ব্রহ্মসের পাশাপাশি এই প্রলয় মিসাইলও অত্যন্ত উচ্চপাল্লার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন