Bidhansabha: অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, বিধানসভায় জমাটি আড্ডা তৃণমূল-বিজেপির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির আকছার লড়াইয়ের ছবি দেখেছে আম জনতা। সেই লড়াইয়ের আঁচ পড়তে দেখা গেছে বিধানসভাতেও। একাধিক ইস্যুতে একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে বিন্দুমাত্র পিছপা হননি উভয় পক্ষের বিধায়করা। কিন্তু বুধবার আলাদা ছবি ধরা পড়ল। বিধানসভায় বসে আড্ডা দিচ্ছেন বিধায়করা। তাতে চায়ের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন বিধায়করা।

আরও পড়ুনঃ Manik Bhattacharya: মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ১৬০ পাতার চার্জশিট জমা দিল ইডি

বুধবার বিধানসভার ভিতরে জমাটি আড্ডায় মেতে ওঠেন চিরঞ্জিত চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মনোরঞ্জন ব্যাপারী, রাজ চক্রবর্তীর বিধায়করা। উপস্থিত ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সাদা পাতায় কেটে দিলেন হিজিবিজি। যা দিয়ে অসাধারণ কার্টুন এঁকে দিলেন অঙ্কনশিল্পী চিরঞ্জিত। তা দেখে তখন আশ্চর্য হলেন সোহম-কাঞ্চনরা।

অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, সংস্কৃতির নজির 
অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, সংস্কৃতির নজির

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে এসেছিলেন দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত। কিন্তু তিনি নিজের অঙ্কন পারদর্শিতার কারণে সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক কাজও করেছেন। আজ তার হাতেনাতে প্রমাণ মিলল। অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত। সেই ছবি ভিডিও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ও চলচিত্র পরিচাল্ক রাজ চক্রবর্তী।

অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, সংস্কৃতির নজির 

অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, সংস্কৃতির নজির 
অসীমের কাটাকুটিকে অসাধারণ রূপ দিলেন চিরঞ্জিত, সংস্কৃতির নজির

সম্প্রতি মুক্তি পেতে চলেছে তৃণমূল নেতা দেব ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি। যা নিয়ে দুই রাজনীতিকদের মন্তব্য, লড়াই সবর্দা নীচু স্তরে। শীর্ষ স্তরের সমস্ত কিছু ঠিক রয়েছে। একই কথা শোনা গেল বিধায়কদের কথাতেও। কাঞ্চন মল্লিককে বলতে শোনা যায়, আইএনসিএর স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের ফাঁকে এরকম আড্ডা মাঝে মধ্যেই হয়। রাজ বলেন, এসব চেয়ারম্যান হিসাবে ভালোই লাগে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর