Manik Bhattacharya: মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ১৬০ পাতার চার্জশিট জমা দিল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। ১৬০ পাতার চার্জশিটের প্রেক্ষিতে ৬ হাজার পাতার নথি জমা করে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম। সেখানে মানিকের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ Bagtui: বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সভাপতি পদ থেকে সরানো হয়েছিল মানিক ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই তদন্ত শুরু করেছিল সিবিআই। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশের সময় মানিকের নাম ছত্রে ছত্রে উল্লেখ করেছিল তদন্তকারী সংস্থা। এরপর ১০ অক্টোবর এই মামলায় মানিককে গ্রেফতার করে ইডি। ঠিক তার ৬০ দিনের মাথায় চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি 
মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি 

 

আদালতের নির্দেশ ছিল ৬০ দিনের মধ্যে মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হবে। ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। ১৬০ পাতার চার্জশিটের সঙ্গে ৬০০০ পাতার তথ্য তুলে ধরা হয়েছে। যা আনতে নিয়ে আসা হয়েছিল বিশালাকার ট্রাঙ্ক। সূত্রের খবর, আগের অভিযোগগুলি ছাড়াও ইডির চার্জশিটে মানিকের বিরুদ্ধে বেশ কিছু নতুন অভিযোগ রয়েছে।

এর আগে মানিকের বিরুদ্ধে একাধিক তথ্য জোগাড় করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ থেকে শুরু করে, কলেজের অনুমোদন পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিতেন মানিক। এমনকি মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে কলেজের মানোয়ন্নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে অফলাইন ভর্তির নামেও যে টাকা নেওয়া হত, সেবিষয়েও উল্লেখ রয়েছে। ৪৪ নম্বর ধারা মেনেই চার্জশিট জমা দেওয়া হয়েছে।

মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি 

মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি 
মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি 

একইসঙ্গে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল সহ একাধিক জনের বয়ান তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে পার্থ ও মানিক কীভাবে একসঙ্গে দুর্নীতিকে প্রশয় দিয়েছেন, সেটাই তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে ইডির তরফে দাবি করা হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড হলে কিংপিন ছিলেন মানিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর