Bagtui: বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার। মঙ্গলবার করল সিবিআই। ধৃত জাহাঙ্গির ভাদু শেখের নিজের ভাই। বগটুই কাণ্ডে জাহাঙ্গির ঘটনায় অন্যতম অভিযুক্ত বলে জানা গেছে। মঙ্গলবার রাতে ফাঁদ পেতেই গ্রেফতার করা হয় জাহাঙ্গিরকে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।

আরও পড়ুনঃ Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলি বোমাবাজি, কাইজারের ভাইরাল অডিওই কী ভিলেন?

প্রসঙ্গত, গত ২১ মার্চি বীরভূমের রামপুরহাট এলাকার বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই। গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। নৃশংস গণোহত্যা পরিকল্পনামাফিক ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে।

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের 

কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। কিছুদিন আগেই বগটুইয়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের এনে তদন্ত করা হয়। তদন্তের গতিপ্রকৃতি নিয়েও বারবার প্রশ্ন উঠেছিল। এবার লালন শেখের পর জাহাঙ্গিরকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের 

বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখ গ্রেফতার, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের 

অভিযোগ, ঘটনার পর থেকেই ফেরার ছিল জাহাঙ্গির শেখ। দীর্ঘ সময় ধর তাঁকে ধরার জন্য ফাঁদ পেতেছিল তদন্তকারী সংস্থা। গতকাল তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। এর আগে লালন শেখকে ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে লালনকে গ্রেফতার করেছে সিবিআই। এর পরে জাহাঙ্গিরের গ্রেফতারের ঘটনা বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর