Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলি বোমাবাজি, কাইজারের ভাইরাল অডিওই কী ভিলেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তপ্ত ভাঙড়। তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে পুনরায় রণক্ষেত্র হয়ে উঠল ভাঙড় এলাকা। চলল কয়েক রাউন্ড গুলি তৃণমূল নেতার বাড়িকে উদ্দেশ্য করে। এখনও পাওয়া গেছে তাজা বোমা। অভিযোগের তীর তৃণমূল নেতা কাইজার আহমেদের দিকে।

আরও পড়ুনঃঅনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি  

প্রায় ১২ রাউন্ড মতন গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভাঙড়ের বড়ালি গ্রামের তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ফজলে করিমের বয়ান অনুযায়ী, গুলির আওয়াজ শুনে খাটের নীচে ঢুকে যান তিনি। সকালে উঠে দেখেন, দরজা জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল বাহিনী রাতেই ফজলে করিমের বাড়িতে গিয়ে গুলির খোল উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে।

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলি বোমাবাজি, কাইজারের ভাইরাল অডিওই কী ভিলেন?
ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলি বোমাবাজি, কাইজারের ভাইরাল অডিওই কী ভিলেন?

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই ফজলে করিম। তাই তাঁর বাড়িতে হামলা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সংবাদমাধ্যমের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, কাইযার আই এস এফের থেকে টাকার মাধ্যমে সমঝোতা করেছিল। সেই ভিডিও ফুটেজ ভাইরাল করার জন্যই ফজলে করিমকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে বলে জানান।

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলি বোমাবাজি, কাইজারের ভাইরাল অডিওই কী ভিলেন?

fajle karim

আক্রান্ত তৃণমূল নেতা বলেন, “কাইজার একের পর এক অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি মুখ খুলেছিলাম। আমি সৎ নেতা। তাই এই হামলা”। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন, এবং কাইজারের বিরুদ্ধে দলকে ব্যবস্থা নিতেও বলেন। এব্যাপারে কাইজারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। তিনি আরও বলেন যে পুরোটাই ‘গট আপ কেস’। দু তিন দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন