Anubrata-Saigal: অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল সহ একাধিক ব্যক্তি। এবার গরু পাচার মামলায় অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, এই সম্পত্তির পরিমাণ দেড় কোটির অধিক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ Weather Update: শীতের মিষ্টি রোদ বদলে যাবে ঝড়ের ভ্রুকুটিতে, ধেয়ে আসছে ‘মন্দৌস’

গরু পাচার মামলায় চলতি বছরের শুরু থেকে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তারপর থেকে অনুব্রত মণ্ডল সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়। তদন্ত করতে নেমে সায়গলের বিরাট সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে। এরই মধ্যে সায়গলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।

অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি 
অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি 

গরু পাচার মামলায় ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করা হয়। অভিযোগ, মুর্শিদাবাদ, বীরভূম করিডর ব্যবহার করে গরু পাচার করা হত। তদন্তকারী সংস্থার দাবি, গরু পাচারের বিপুল অঙ্কের টাকা রাজ্যের একাধিক জায়গায় বেনামে ব্যবহার করা হত। এমনকি পরিবারের একাধিক সদস্যদের নামেও ওই টাকা দিয়ে সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে সায়গলের বিরুদ্ধে।

এই মুহুর্তে দিল্লির তিহাড় জেলে রয়েছে সায়গল হোসেন। একাধিক অভিযোগে তাঁকে দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডল ও তাঁর সঙ্গীদের যোগ খুঁজে বের করতেই সায়গলকে চাপ দিচ্ছে ইডি। একইসঙ্গে গরু পাচারের সঙ্গে কোনও বড় মাথার যোগ রয়েছে কিনা, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে।

অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি 

অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি 
অনুব্রত দেহরক্ষী সায়গলের ৩২ টি সম্পত্তি বাজেয়াপ্ত, বিরাট পদক্ষেপ নিল ইডি 

ইডি সায়গলের বেনামি সম্পত্তিরও হদিশ পেতে শুরু করেছিল। সেই অনুযায়ী সায়গলের ৩২ টি সম্পত্তির হদিশ মিলেছিল। চলতি মাসেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। তারই জেরে সায়গলের সম্পত্তি আটক করে বাজেয়াপ্ত করা হয়। এখন এই ১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এখনও পর্যন্ত গরু পাচার মামলায় ধৃতদের কাছ থেকে ২০ কোটি ২৫ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন