১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন, বিধানসভা নিয়ে কী পরিকল্পনা শাসক-বিরোধী শিবিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ৩০ নভেম্বর অবধি। গত বিধানসভা অধিবেশনে শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সোচ্চার হয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। এবার ১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন। একাধিক পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ Jhalda Municipality Corporation: ২১ নভেম্বরেই হবে ঝালদার আস্থা ভোট, নির্দেশ কলকাতা হাই কোর্টের

সূত্রের খবর, আগামী ১৬ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে বিরোধী দল অংশগ্রহণ করবে কি না সেবিষয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নিয়োগ দুর্নীতি থেকে ডিএ ইস্যু এবং সদ্য ডেঙ্গি ইস্যুতে রাজ্যের শাসক দলকে তুলোধনা করতে ব্লু প্রিন্ট তৈরি করছেন শুভেন্দুরা।

১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন, বিরাট পদক্ষেপ নিচ্ছে শাসক-বিরোধী শিবির
১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন, বিরাট পদক্ষেপ নিচ্ছে শাসক-বিরোধী শিবির

সূত্রের খবর, গত বিধানসভার অধিবেশনের পরে একাধিক মামলায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে।প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য। অন্যদিকে, ডেঙ্গিতে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, সেই ইস্যুকেও হাতছাড়া করতে চায় না বিজেপি

১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন, বিরাট পদক্ষেপ নিচ্ছে শাসক-বিরোধী শিবির

১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন, বিরাট পদক্ষেপ নিচ্ছে শাসক-বিরোধী শিবির
১৮ নভেম্বর থেকে শুরু অধিবেশন, বিরাট পদক্ষেপ নিচ্ছে শাসক-বিরোধী শিবির

পাল্টা রাজ্যের বকেয়া টাকা নিয়ে বিজেপিকে প্রতিহত করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। তবে বিধানসভায় উত্তরবঙ্গ নিয়ে উভয় শিবির কোন শব্দ খরচ করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলের অবস্থান কী হবে? আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়ে কী বক্তব্য রাখবে রাজ্যের শাসক দল? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর