Bidhansabha: অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, বিরাট পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে বিধানসভায় মুলতুবি প্রস্তাব দিল বিজেপির পরিষদীয় দল। আদিবাসী সম্প্রদায়ের উত্তরীয় পরে এদিন বিধানসভায় প্রবেশ করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিধানসভায় মুলতুবি প্রস্তাব দেওয়া হয় বিজেপির তরফে। অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব –এর পাশাপাশি মন্ত্রীপদ থেকে অখিল গিরিকে অপসারণের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা।

আরও পড়ুনঃ IFFIGoa: শুরু ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভার্চুয়ালি যোগ দিতে পারবেন দর্শকরাও

উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? সেটাই কার্যত দাবানলের মতো ছড়িয়েছে।

অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, মন্ত্রীপদ থেকে সরানোর দাবিতে সরব বিজেপি 
অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, মন্ত্রীপদ থেকে সরানোর দাবিতে সরব বিজেপি

অখিল গিরির সেই মন্তব্যের রেশ বিধানসভাতেও এসে পড়বে, তা আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল। সোমবার অধিবেশন শুরু হতেই সেই ছবি ধরা পড়ল বিধানসভায়। রাষ্ট্রপতি আমাদের গর্ব। তাঁকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে। সেই কুমন্তব্যের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, মন্ত্রীপদ থেকে সরানোর দাবিতে সরব বিজেপি 

অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, মন্ত্রীপদ থেকে সরানোর দাবিতে সরব বিজেপি 
অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, মন্ত্রীপদ থেকে সরানোর দাবিতে সরব বিজেপি

যদিও এই বিষয়টিকে এত সহজে ছাড়তে নারাজ গেরুয়া শিবির। অখিল গিরির বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের হয়েছে দিল্লির একাধিক থানাতেও। জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টেও। জাতীয় তফসিলি কমিশনের ভাইস-চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন, অখিলের বিরুদ্ধে ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে জাতীয় তফসিলি কমিশনে। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন