প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, কয়লা পাচার নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারের টাকা এক প্রভাবশালী নেতার কাছে গেছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, শাসক দলের ওই প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে। শুভেন্দুর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

আরও পড়ুনঃ Bikashranjan Bhattacharya: অতিরিক্ত পদে এই নিয়োগ আসলে দুর্নীতি, বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য

এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী বলেন, বেআইনি কয়লা পাচার মামলায় মে মাসে গুরুপদ মাঝিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বক্তব্য, কয়লা পাচারের সঙ্গে বড় চক্র যুক্ত আছে। সেই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তির যোগ আছে। কয়েক দিন আগেই গুরুপদ মাঝির নামে যে চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিটে এর উল্লেখ রয়েছে। সেই চার্জশিট এখন পাব্লিক ডোমেইনে এসে গেছে বলে দাবি করেছেন তিনি।

প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, বিস্ফোরক শুভেন্দু 
প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, বিস্ফোরক শুভেন্দু 

নাম না করে এদিন শুভেন্দু বলেন, মোট ২৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। যার মধ্যে ১০০০ কোটি টাকা প্রভাবশালী নেতার কাছে গেছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, যিনি এই রাজ্যে কার্যত প্রশাসন, পুলিস ও শাসকদলকে নিয়ন্ত্রণ করেন।

এরপরেই শুভেন্দুর বক্তব্য, আগামী ১২ ডিসেম্বর গুরুত্বপূর্ণ অভিযুক্ত ব্যক্তির মামলা সুপ্রিম কোর্টে নির্দিষ্ট হয়েছে। তাই আজ পুরো বলছি না। ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ সালে সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে কয়েক কোটি টাকা সেই ব্যক্তির কাছে গেছে বলেও দাবি করেছেন তিনি।

প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, বিস্ফোরক শুভেন্দু 

প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, বিস্ফোরক শুভেন্দু 
প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, বিস্ফোরক শুভেন্দু 

একইসঙ্গে অনুব্রত মণ্ডল ও এনামুল হকের লটারির টাকা নিয়ে চররাচ শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবিষয়েও তদন্ত শুরু করেছে ইডি। শুক্রবার এবিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর কথায়, কোটি কোটি টাকা লটারি থেকে জিতেছে অনুব্রত! এরপরেও বলছে প্রমাণ দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর