Madan Mitra: দিদির নির্দেশে মন খারাপ মদনের, কাতার যাত্রায় সূচি বদল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার থেকে শুরু হচ্ছে কাতারের বিশ্বকাপ। বিশ্বকাপের ম্যাচ চাক্ষুষ সাক্ষাত করতে কাতারে যাওয়ার প্ল্যানিং সেরে ফেলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেজন্য শীতকালীন অধিবেশনের অনুপস্থিত থাকার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কাতারের সূচি বদল করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দিদির নির্দেশে মন খারাপ মদনের।

আরও পড়ুনঃ প্রভাবশালী নেতার কাছে ১ হাজার কোটি টাকা গেছে, কয়লা পাচার নিয়ে বিস্ফোরক শুভেন্দু

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। যা চলবে ৩০ তারিখ অবধি। কিন্তু কাতারে ফুটবল বিশ্বকাপের আসর বসছে আগামী ২০ তারিখ থেকে। ২১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর থাকার কথা ছিল সেখানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ২৩ তারিখ অবধি কলকাতায় থাকতে হবে মদন মিত্রকে। তাই ২১ তারিখের পরিবর্তে ২৪ তারিখ যাবেন তিনি।

দিদির নির্দেশে মন খারাপ মদনের, বদল হল কাতারের সূচি 
দিদির নির্দেশে মন খারাপ মদনের, বদল হল কাতারের সূচি

তবে কি কাতার সফরের সূচিতে বিরাট বদল ঘটল? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিন্দুমাত্র মুষড়ে পড়ছেন না তিনি। মদন মিত্রের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই মদন মিত্র। তাই দলনেত্রীর নির্দেশকে অবজ্ঞা করতে পারবেন না তিনি। তাই ফুটবল জ্বরে বুঁদ মদন মিত্রের সফরে কোনও বদল হচ্ছে না।

দিদির নির্দেশে মন খারাপ মদনের, বদল হল কাতারের সূচি 

দিদির নির্দেশে মন খারাপ মদনের, বদল হল কাতারের সূচি 
দিদির নির্দেশে মন খারাপ মদনের, বদল হল কাতারের সূচি

বিধানসভার অধিবেশনে যারা উপস্থিত থাকতে পারবেন না তাঁদেরকে মুখ্য সচেতক নির্মল ঘোষকে জানানোর কথা বলা হয়েছে। এবার থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল। বারবার বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মদনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েই দলের অন্যান্য বিধায়কদের বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর