HomeTagsAnis Khan

Anis Khan

Anis Khan: আনিস হত্যার রহস্যভেদে সিবিআই তদন্ত চাই, বিস্ফোরক দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রী!

'সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে দুনিয়া থেকেই সরিয়ে দেব!' গভীর রাতে এমনই হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করলেন নিহত আনিসের দাদা! ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যার সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন। আতঙ্কে থাকলেও, সিবিআই তদন্তের দাবিতেই অনড় নিহত আনিসের বাবা ও দাদা।

Anish Khan Death: আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব

এবার আনিসের বাবার সঙ্গে কথা বলতে গেলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গেলেও সিটের ওপর ভরসা নেই। বরং সিবিআই তদন্তের দাবীতে অনড় থাকছেন আনিসের পরিবার। 

Anis Khan: CBI তদন্ত না হলে মোবাইল দেবনা, SIT- এর নোটিশ প্রত্যাখ্যান আনিসের বাবার।

প্রথম দিনের তদন্তেই কিছুটা আলো দেখতে পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, পুলিশই গেছিল আনিসের বাড়িতে। সূত্রের দাবী, সম্ভবত পুরনো একটি মামলার সূত্রে পুলিশ ওই রাতে অভিযানে গিয়েছিল।

Anis Khan: ঘটনার রাতে পুলিশই গেছিল আনিসের বাড়িতে, চাঞ্চল্যকর তথ্য হাতে পেল SIT

ময়না তদন্তের রিপোর্ট দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঠেলে বা চাগিয়ে তুলে ফেলা নয়, ধস্তাধস্তির সময়েই ওপর থেকে পড়ে গেছিলেন আনিস। যার জন্য মাথায় গুরুতর আঘাত লেগেছিল তাঁর। ঘটনার জেরে ইতিমধ্যেই তিন পুলিশকর্মী এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করেছে প্রশাসন। 

Amta: দিদিকে বলবে সিবিআই তদন্ত চাই, সিটের ওপর ভরসা নেইঃ আনিসের বাবা

সিটের ওপর ভরসা নেই আনিসের বাবার। তাঁর বক্তব্য, দিদিকে বলবে সিবিআই তদন্ত চাই, সিটের ওপর ভরসা নেই।

Anis Khan Death: আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, সাসপেণ্ড তিন পুলিশ কর্মী

গত শুক্রবার হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ। আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেণ্ড করা হল। আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে।

আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, ডাকলেন নবান্নে

সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর তিনটে নাগাদ নাগাদ মুখ্য্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আনিসের পরিবার। সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Trending Now