Anish Khan Death: আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য প্রস্তাব সিটের। এবার আনিসের বাবার সঙ্গে কথা বলতে গেলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গেলেও সিটের ওপর ভরসা নেই। বরং সিবিআই তদন্তের দাবীতে অনড় থাকছেন আনিসের পরিবার।

আরও পড়ুনঃ Anish Khan Death: সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিসের দাদাকে ফোনে হুমকি

দুই দফায় এদিন আনিসের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই দিন ময়নাতদন্তে কেন কোনও ভিডিওগ্রাফি করা হয়নি? প্রশাসনিক কর্তাদের এবিষয়ে স্পষ্ট করেছেন আনিসের পরিবার। প্রথমবার সিটের আধিকারিকরা দেখা করতে গেলে ফিরিয়ে দেয় আনিসের পরিবার। পরিবারের তরফে দাবী করা হয়ছিল, রিজয়ান হত্যাকাণ্ডের সময় সিবিআই তদন্তের দাবী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন সিবিআই তদন্তের অনুমতি কেন দিচ্ছেন না তিনি?

দ্বিতীয়বার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হলেও ময়নাতদন্তের জন্য রাজি হয়নি আনিসের পরিবার। ইতিমধ্যেই জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিট। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কিন্তু আনিসের বাবা স্পষ্ট জানিয়ে দেন আনিসের পরিবার।

অন্যদিকে পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত ১ টা নাগাদ অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সকলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই এই হুমকি দিচ্ছে। আতঙ্কিত আনিসের পরিবার। ফোনের অডিও ক্লিপ সিবিআই এবং আদালত চাইলে তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আনিসের পরিবার। তবে এবিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তাঁরা।

আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবারকে বোঝানোর চেষ্টা 

আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবারকে বোঝানোর চেষ্টা 
আনিস খানের বাড়িতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবারকে বোঝানোর চেষ্টা

ফোনালাপে আনিসের দাদার বিপরীতে একটি ফোন কল শোনা গেছে। গম্ভীর গলায় একজনকে বলতে শোনা গেছে কথা শুনতে পারছেন না? আনিসের দাদা বলে উঠল, না বুঝতে পারছিলাম না বলুন। পাল্টা ওই ব্যক্তি বলেন, সিবিআই তদন্ত চাইলে সব কটাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আনিসের দাদার প্রশ্ন, আমাদেরকে সরিয়ে দেবেন? ওই ব্যক্তির ঊত্তর হুম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন