নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনকে মৃত্যুর পর মঙ্গলবার তদন্তের জন্য আনিস খানের বাড়িতে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত সিট। কিন্তু সিটের ওপর ভরসা নেই আনিসের বাবার। তাঁর বক্তব্য, দিদিকে বলবে সিবিআই তদন্ত চাই, সিটের ওপর ভরসা নেই।
আরও পড়ুনঃ Anish Khan Death: আনিস খানের মৃত্যুকাণ্ডে উত্তপ্ত রাজপথ, হুলুস্থুল পরিস্থিতি


সোমবার মুখ্যমন্ত্রীর তৈরি সিট উপস্থিত হয়েছিল আমতা থানায়। সেখানে পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পর তিনজনকে সাসপেণ্ড করা হয়। জানা যায়, শুক্রবার রাতে আরটিতে ছিলেন তিন অফিসার। কিন্তু মঙ্গলবার দুপুরে আনিস খানের হত্যাকাণ্ডের তদন্তে উপস্থিত হয় সিট। কিন্তু সিটের উপস্থিতিতে তদন্ত চাইছেন না আনিসের পরিবার, গ্রামবাসীরাও।



আনিসের বাবার বক্তব্য, তাঁদের আমতা থানায় উপস্থিত হওয়ার আগেই আনিসের দেহ উলুবেড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের অনুপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছিল। তাঁর বক্তব্য, পুলিশ খুন করছে। পুলিশ ময়নাতদন্ত করছে। পুলিশ আবার সিট গঠন করছে। সিটের ভরসায় নেই। দিদিকে ফোন করবে বলে আমি সিটকে মানছি না। আমি সিটের ওপর ভরসা করছি না।
দিদিকে বলবে সিবিআই তদন্ত চাই, দাবী আনিসের পরিবারের

এদিন আমতার সারদার দক্ষিণ খাঁ পাড়া এলাকায় আনিসের বাড়িতে সিট উপস্থিত হতেই বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। সিবিআই ছাড়া তদন্ত মানছি না সাফ বক্তব্য আনিসের বাবার। ইতিমধ্যেই মতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেণ্ড করা হল। আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আনিসের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।







