নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মহাকরণ অভিযানের ডাক দিয়েছে পড়ুয়ারা। কিন্তু এসএন ব্যানার্জী থেকে মিছিলের অভিমুখ ঘুরে যায়। এরপরেই পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি শুরু হয়। মিছিল এগিয়ে চলে শিয়ালদহের দিকে। আনিস খানের মৃত্যুকাণ্ডে উত্তপ্ত রাজপথ। কার্যত ধুন্ধুমার হয়ে ওঠে সার্বিক পরিস্থিতি।
আরও পড়ুনঃ Amit Shah: করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, জানালেন অমিত শাহ



পড়ুয়াদের দাবী, পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদেরকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু সেকথা তাঁরা কিছুতেই মেনে নেবেন না। যে করেই হোক তাঁরা পৌঁছাবেন বলে জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ডোরিনা ক্রসিংয়ের বেশী তাঁদেরকে যেতে দেওয়া হবে না। এই খবর পেয়েই মিছিলের অভিমুখ ঘুরিয়ে নেয় পড়ুয়ারা।



পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পরেই রাস্তার ওপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। অবরুদ্ধ হয়ে পড়ে মৌলালি এলাকা। মিছিলের নেতৃত্বদের সঙ্গে কথা বলতে চেয়েছিল পুলিশ। কিন্তু মিছিলে কাদের সঙ্গে কথা বলবে পুলিশ? তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এরপরেই পুলিশকে ঠেলে ফেলে এগিয়ে চলে মিছিল। পুলিশ কোনওভাবে আটকানোর চেষ্টাও করেনি।
আনিস খানের মৃত্যুকাণ্ডে উত্তপ্ত রাজপথ, অবরুদ্ধ শিয়ালদহ এলাকা

এদিন শিয়ালদহ ফ্লাইওভারের ওপরেই বিক্ষোভ দেখাতে করেন পড়ুয়ারা। যার জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। এদিন পুলিশের তরফেও কোনও লাঠি ব্যবহার করা হয়নি। ছিল না গ্রেফতারের জন্য পর্যাপ্ত গাড়িও। কথা বলে যে রাস্তায় তাঁদের যাওয়ার অনুমতি রয়েছে, সেই রাস্তা দিয়েই নিয়ে যেতে চায় পুলিশ।







