প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাত যেন ক্রমেই বাড়ছে। অধীরের বিরূপ মন্তব্যের কারণেই বাংলায় কংগ্রেসের সাথে আসন সমঝোতা করতে রাজি নন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরে বাম শিবির থেকেও সেই কটাক্ষের পাল্টা দেওয়া হয়েছে। আর এরই প্রেক্ষাপটে নতুন করে সিপিএমের রাজ্যসম্পাদকের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদের তৃণমূল জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হুমায়ুন কবীরকে শাসন করেন নেত্রী। সাফ বলেন, তুমি একটু প্রেসের সামনে কম কথা বলো! আসলে, এর আগে একাধিকবার দলবিরোধী মন্তব্য করে শাসকদলকে বিপাকে ফেলেছেন তিনি। যদিও কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েই স্বমহিমায় ফেরেন হুমায়ুন। বৈঠকে মমতা কী বলেছেন তা গড়গড় করে বলে দেন সংবাদমাধ্যমকে!
অধীর চৌধুরীর বক্তব্য, “তৃণমূলের এ ধরনের বক্তব্যে বিজেপি খুশি হবে। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে মমতা কোনও বার্তা দেননি। ক্ষমতাসীন বিজেপি পার্টির প্রতি মমতা বার্তা দিয়েছেন। কংগ্রেস লড়ে হেরেছে। বিজেপির সঙ্গে একমাত্র কংগ্রেসের লড়াই হল, সেটা প্রমাণ হল। মমতা চুপ করে থেকে কাকে সমর্থন করলেন?”
নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে হঠাৎ করেই ফাটল দেখা দিল কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে? রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে কেন্দ্র করে সিপিআইএম রাজ্য সম্পাদক...
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন দেওয়া হয়েছে ২ জন অভিযুক্তকে এবং যাবজ্জীবনের...