Adhir-Mamata: বিধানসভায় হারে কংগ্রেসকে নিশানা মমতার, পাল্টা TMC নেত্রীকে কী জবাব অধীরের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার প্রকাশিত হয়েছে চার রাজ্যের বিধানসভা ফলাফল। যেখানে দেখা গেল, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। তেলেঙ্গানায় যদিও জিতেছে কংগ্রেস। কিন্তু লোকসভার প্রাক্কালে হাত শিবিরের এই ব্যর্থতাকে কেন্দ্র করে সরব খোদ বিজেপি বিরোধী গোষ্ঠীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এটা মানুষের পরাজয় নয়, এটা কংগ্রেসের পরাজয়।” এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল নেত্রীকে পাল্টা জবাব দিলেন।

আরও পড়ুন: লোকসভার আগে ভ্রূকুটি বিরোধী শিবিরে, কংগ্রেসের ডাকে সাড়া নেই শরিকদের, বাতিল বুধবারের INDIA জোটের বৈঠক

অধীর চৌধুরীর বক্তব্য, “তৃণমূলের এ ধরনের বক্তব্যে বিজেপি খুশি হবে। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে মমতা কোনও বার্তা দেননি। ক্ষমতাসীন বিজেপি পার্টির প্রতি মমতা বার্তা দিয়েছেন। কংগ্রেস লড়ে হেরেছে। বিজেপির সঙ্গে একমাত্র কংগ্রেসের লড়াই হল, সেটা প্রমাণ হল। মমতা চুপ করে থেকে কাকে সমর্থন করলেন?”

সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসকে একহাত নিয়ে বলেছেন, “প্রদেশ কংগ্রেস আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি, যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই হয়ত এই বিপর্যয় হতো না।” কংগ্রেসের ‘একলা চলো’ নীতির সমালোচনা করেন তিনি। বলেন, “কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হতো না। আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯এ ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি।”

বিধানসভায় হারে কংগ্রেসকে নিশানা মমতার, পাল্টা TMC নেত্রীকে কী জবাব অধীরের?

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন