লোকসভার আগে ভ্রূকুটি বিরোধী শিবিরে, কংগ্রেসের ডাকে সাড়া নেই শরিকদের, বাতিল বুধবারের INDIA জোটের বৈঠক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বুধবারের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বাতিল হয়ে গেল। মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং রাজস্থান- ক্ষমতায় থাকা এই তিন রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হওয়ার পর তড়িঘড়ি জোটের শরিকদের নিয়ে ৬ তারিখ বৈঠক ডেকেছিল কংগ্রেস। কিন্তু শীর্ষনেতাদের অনুপস্থিতির কারণে স্থগিত হয়ে গেল বৈঠক। আগামী দিনে কবে আবার এই বৈঠক হবে তা চূড়ান্ত নয়।

আরও পড়ুন: কুণালের আবেদনে সাড়া, শিশিরের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ শাহের?

৬ ডিসেম্বর দিল্লিতেই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না কারণ উত্তরবঙ্গে সেই দিনেই তাঁর কর্মসূচি রয়েছে। উপস্থিত থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বৈঠকে হাজির থাকতে পারবেন না বলেই জানিয়েছেন। সূত্রের খবর, বিরোধী জোটের একের পর এক শীর্ষ নেতা বৈঠকে গরহাজির থাকার কারণে বুধবারের জোট বৈঠক স্থগিত করা হল।

লোকসভার আগে ভ্রূকুটি বিরোধী শিবিরে, কংগ্রেসের ডাকে সাড়া নেই শরিকদের, বাতিল বুধবারের INDIA জোটের বৈঠক

রবিবার প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। যার মধ্যে ৩ রাজ্যে গেরুয়া ঝড়ে বিপর্যস্ত কংগ্রেস। চরম ব্যর্থতার পরেও আগামী লোকসভায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে বুধবার বৈঠক ডাকা হয়। মূলত আসন ভাগাভাগি নিয়ে আলোচনাই এই বৈঠকের মূল বিষয় ছিল। কারণ, কংগ্রেসের ভরাডুবির পর অন্যান্য বিরোধী দলগুলি হাত শিবিরের সঙ্গে আসন সমঝোতা করতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে বলেই সূত্রের খবর।

লোকসভার আগে ভ্রূকুটি বিরোধী শিবিরে, কংগ্রেসের ডাকে সাড়া নেই শরিকদের, বাতিল বুধবারের INDIA জোটের বৈঠক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন