নজরবন্দি ব্যুরো: কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার এল তার জবাব। অমিত শাহ কুণাল ঘোষকে একটি চিঠিতে জানালেন, তিনি তৃণমূল মুখপাত্রের অভিযোগটি পেয়েছেন। অমিত শাহের সেই চিঠির একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, ”দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত।”
আরও পড়ুন: দেশের নিরাপদতম শহর কলকাতা, অপরাধের শীর্ষে রাজধানী


প্রসঙ্গত, বিগত ৮ই নভেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর ‘সম্পত্তি বৃদ্ধি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি ও সিবিআই-কে চিঠি দিয়েও সারদা কাণ্ডে তদন্তের আর্জি জানিয়েছিলেন।

কুণালের অভিযোগ, সারদা মালিক সুদীপ্ত সেন নিজে অভিযোগ করেছিলেন ২০১১-১২ সালে তাঁকে শিশির অধিকারীরা ব্ল্যাকমেল করে এবং সেই কারণে প্রচুর টাকা তাঁকে দিতে হয়। সেই সময় শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি টাকা। ২০০৯ সালে শিশির অধিকারী নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৮৩ হাজার ১৫৯ টাকা। তারপর ২০১১ সালে সেই সম্পত্তি বেড়ে হল ১৫ লক্ষ ৯৬ হাজার ৩০৬ টাকা। আর ২০১২ সালে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা! অর্থাৎ, এক বছরের ১০ কোটি টাকার সম্পত্তি বেড়েছে। এটা কোন ম্যাজিকে হয়? এই টাকা কোথা থেকে এল?



কুণালের আবেদনে সাড়া, শিশিরের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ শাহের?








