আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে বাংলায় একলা চলো বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলায় শুধুই তৃণমূল কংগ্রেস। আর দেশে ইন্ডিয়া। এই মন্তব্যের পরই প্রদেশ কংগ্রেস নেতারা নড়ে চড়ে বসেছিলেন প্রদেশ কংগ্রেসের নেতারা। এরপরেই জোট সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয় বলে সূত্রের খবর। সেই কমিটি জানিয়েছে বাংলায় ১২টা আসনে জয়ের অবস্থায় রয়েছে কংগ্রেস।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি


সূত্রের দাবি প্রদেশ কংগ্রেস তৃণমূলের কাছে ৫ থেকে ৮ টি আসন দাবি করতে চলেছে। যার মধ্যে রয়েছে বহরমপুর, মালদা দক্ষিণ, রায়গঞ্জ এবং পুরুলিয়া। সূত্রের খবর কংগ্রেস ইন্টারন্যাল সমীক্ষা চালিয়ে দেখেছে তারা রাজ্যে মোট ১২ টি আসন জিততে পারে, বা অন্য দলকে সমর্থন দিয়ে জেতানোর ক্ষমতায় রয়েছে। যদি তৃণমূল কংগ্রেস কে কমপক্ষে ৪ টি আসন ছেড়ে দেয় সেক্ষেত্রে রাজ্যে তৃণমূলের সাথেই জোট গড়ে লড়বে কংগ্রেস।

তৃণমূল এই বিষয়ে কোন অফিসিয়াল স্টেটমেন্ট না দিলেও, সূত্রের খবর কংগ্রেস কে বহরমপুর এবং মালদা দক্ষিন আসন টি ছাড়া হতে পারে রাজ্যের শাসক দলের তরফে। এদিকে সিপিআইএমের জন্যেও দরজা খুলে রাখছে কংগ্রেস। জানা গিয়েছে যে দল বেশি সুবিধা দেবে তাঁর সাথেই আসন্ন লোকসভা নির্বাচনে জোট বেধে লড়বে ভারতের সর্বপ্রাচীন দলটি।
তৃণমূলের কাছে বহরমপুর সহ ৪ টি আসন দাবি কংগ্রেসের, মমতার সবুজ সংকেতের অপেক্ষা

উল্লেখ্য, তৃণমূলের কাছে দাবি করতে চলা মূল চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০১৯ সালে দুটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। বহরমপুর আর মালদা দক্ষিণ আসনে জয় পেয়েছিল কংগ্রেস। পুরুলিয়া এবং রায়গঞ্জে ১ লাখের কম ভোট পেয়ে যথাক্রমে তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান পেয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস।










