ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি

ডায়মন্ড হারবারে সংখ্যালঘু মানুষের সংখ্যা ৫৩ শতাংশের বেশি। গতবার এই কেন্দ্র থেকে অভিষেক বন্দোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৩ লক্ষ ২০ হাজার ভোটে। এবার টার্গেট ৪ লাখ মার্জিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

#Exclusive- আগামী লোকসভা ভোটের ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্র। অভিষেক বন্দোপাধ্যায়ের কেন্দ্র থেকে তৃণমূল কে নির্মূল করার লক্ষে অলিখিত জোট হচ্ছে সমস্ত বিরোধী দলের মধ্যে। এই কেন্দ্রে অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে মুখোমুখি লড়াই হতে পারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সূত্রের খবর, বিজেপি প্রার্থী দেবেনা এই কেন্দ্র থেকে। এমনকি নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার ছাড়তে উদ্যোগ নিচ্ছে সিপিআইএমও

আরও পড়ুনঃ স্বমহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাখির চোখ দক্ষিণ ২৪ পরগণার ৪ টি আসন।

সুতরাং দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই চব্বিশের লোকসভা ভোটে বাংলার ভরকেন্দ্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা। এখানকার দু’বারের নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন তিনি। একদিকে যখন নওশাদ জানিয়েছেন এই কেন্দ্র থেকে লড়বেন তিনি তখন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্রমাগত হুঙ্কার ছাড়ছেন, অভিষেককে হারাবেনই। প্রয়োজনে ‘অন্য’ প্রার্থীকে সমর্থন করবে ভারতীয় জনতা পার্টি!!

ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি
ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি

গত ৫ই নভেম্বর ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্ধিকি বলেছিলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় মাত্র ১৪ শতাংশ উপস্থিত ছিলেন। আসলে তাঁর লোকসভায় যাওয়ার কোনও ইচ্ছেই নেই। তাই ডায়মন্ড হারবারের মানুষ এবার অভিষেক বন্দোপাধ্যায় কে পরাজিত করবেন। এদিকে অভিষেক গতবার জিতেছিলেন ৩ লক্ষ ২০ হাজার ভোটের ব্যাবধানে, এবার সেটা ৪ লক্ষ করার টার্গেট নিয়েছেন তিনি বলে খবর সূত্রের। এদিন তা নিয়ে তৃণমূল সেনাপতির বৈঠকও হয় এলাকার শীর্ষ স্থানীয় নেতাদের সাথে।

২০১৯ সালে অভিষেক এই কেন্দ্র থেকে ৭,৯১,১২৭ ভোট পান। শতাংশের বিচারে যা ৫৬.১৩। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৪,৭০,৫৩৩। ৩৩.৩৯ শতাংশ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিধানসভা ৭টি। ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা, মেটিয়াব্রুজ। একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনেই জিতেছে তৃণমূল।

ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি

ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি

উল্লেখ্য, ডায়মন্ড হারবারে সংখ্যালঘু মানুষের সংখ্যা ৫৩ শতাংশের বেশি। এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ছে সাগরদিঘি উপনির্বাচনের কথাও। বায়রন বিশ্বাস ৪৭.৩৫ শতাংশ ভোট পেয়ে হারিয়ে দেন তৃণমূল প্রার্থীকে। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৩৪.৯৪ শতাংশ। বিজেপি পায় মাত্র ১৩.৯৪ শতাংশ। প্রায় ৬৬.২৮ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে তৃণমূলের ভোট কেটে বিজেপি কংগ্রেসকে সুবিধা করে দেয় বলে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। যদিও ভোটে জিতে বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর