স্বমহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাখির চোখ দক্ষিণ ২৪ পরগণার ৪ টি আসন।

কালীঘাটে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বড়সড় দাবি তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। অভিষেকের বার্তা নিয়ে কী বললেন বিধায়ক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত কয়েক দিন ধরে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব চলছে। প্রায় প্রতিদিনই নিয়ম করে নেতারা পরস্পরের বিরুদ্ধে বিবৃতি পাল্টা বিবৃতি দিয়ে সংঘাতে বাড়াচ্ছেন দলের অন্দরে। এই পরিস্থিতিতে একেবারে নীরব রয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর ‘পাখির চোখ’ এখন লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তৃণমূল সেনাপতির ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, লোকসভা নির্বাচনে দলকে জেতানোই প্রধান লক্ষ ডায়মন্ড হারবারের সাংসদের। দক্ষিন ২৪ পরগণার সব আসনেই তৃণমূলের জয় নিশ্চিত করতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন অভিষেক।

আরও পড়ুনঃ তৃণমূল রাজ্য সভাপতির পদ থেকে কি সরতে চলেছেন সুব্রত বক্সি?

একদিকে পশ্চিমবঙ্গের রাজনীতির আবর্তে বিজেপিকে সক্রিয় করার জন্যে ইতিমধ্যেই মন দিয়েছেন কেন্দ্রের শীর্ষ নের্তৃত্বরা। সম্প্রতি শহরে এসেছিলেন শাহ-নাড্ডা। গেরুয়া শিবিরের নিশানা এখন বিরোধী জোট ইন্ডিয়া (I.N.D.I.A)। বিশেষ করে ‘দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি’ মোদি মন্তব্যের পর, এরাজ্যে প্রশ্নের মুখে বিরোধীদের অবস্থান। অন্যদিকে সবার নজর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। অভিষেক বন্দোপাধ্যায়ের কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই অলিখিত জোট বাঁধা শুরু হয়েছে রাজ্যের বিরোধীদের মধ্যে।

স্বমহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাখির চোখ দক্ষিণ ২৪ পরগণার ৪ টি আসন।
স্বমহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাখির চোখ দক্ষিণ ২৪ পরগণার ৪ টি আসন।

এরই মধ্যে কিছুটা মৌন রয়েছেন অভিষেক, নীরবে বিরোধী বধ করে রাজ্যের ৪২ আসনে জয় সুনিশ্চিত করার লক্ষে নামছেন তিনি। যার মধ্যে তাঁর প্রথম এবং প্রাথমিক লক্ষ ডায়মণ্ড হারবার সহ দক্ষিন ২৪ পরগণা জেলার ৪টি লোকসভা কেন্দ্র।

স্বমহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাখির চোখ দক্ষিণ ২৪ পরগণার ৪ টি আসন।

আজ কালীঘাটে সওকতদের নিয়ে বৈঠক অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে সওকত মোল্লা, জাহাঙ্গির খান-সহ ৪-৫ নেতার সঙ্গে বৈঠক হয় এদিন। অভিষেকের সঙ্গে বৈঠক শেষে বড়সড় দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তিনি বলেছেন, ‘শীঘ্রই স্বমহিমায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দঃ ২৪ পরগনার সব লোকসভা কেন্দ্রেই জয়ের বার্তা দিয়েছেন অভিষেক।’

স্বমহিমায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাখির চোখ দক্ষিণ ২৪ পরগণার ৪ টি আসন।

সওকত বলেন, ‘আমাদের জেলায় চারটি লোকসভা আসন রয়েছে। সেই সবক’টি আসনে আমাদের জিততে হবে। সেই বিষয়েই আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।’ উল্লেখ্য আইএসএফ সম্পাদক তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকি লোকসভা নির্বাচনে লড়াই করতে পারেন ডায়মণ্ড হারবার কেন্দ্র থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত