বিগত এক সপ্তাহে বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়েছেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কখনও মেজাজ হারিয়ে ধাক্কা দিয়েছেন বিক্ষোভকারীকে। আবার কখনও মারধরের অভিযোগ উঠেছে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে।
আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
গার্ডেনরিচ দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের ১ লক্ষ টাকা ও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলে জানান।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করলেন ভোটের দিনক্ষণ। বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট। ফল প্রকাশ ৪ জুন। অর্থাৎ, ৪৭ দিন ধরে নির্বাচনের আবহ বজায় থাকবে বাংলায়। শনিবার, ১৬ মার্চ থেকেই দেশজুড়ে জারি হল আদর্শ আচরণ বিধি।
রবিবারের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছিল সবচেয়ে বড় চমক। বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির।
'ইন্ডিয়া' জোটের শরিক হিসাবে এই আসনটি কংগ্রেসকে প্রথমে ছেড়ে দেবে বলে তৃণমূল। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নানান বিরূপ মন্তব্যে চটেছেন মমতা। তাই কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে আসন সমঝোতা হবে না বলেও জানিয়েছেন তিনি।