মোদীর হাত শক্ত করতেই বহরমপুরে প্রার্থী ইউসুফ! ছক্কা হাঁকাতে প্রস্তুতি শুরু অধীরের?

Loksabha Elelction 2024: বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবারের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছিল সবচেয়ে বড় চমক। বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। পাল্টা কী বলছেন অধীর রঞ্জন?

আরও পড়ুন: এই মুহূর্তের বড় খবর, পিছিয়ে যেতে পারে লোকসভা ভোট! নেপথ্যে কী কারণ?

অধীর রঞ্জনের মতে, “মোদীর হাত শক্ত করতেই এই ধরনের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাট থেকে লোক ধরে আনছেন। মোদীও গুজরাটের, দিদির প্রার্থীও গুজরাটের! আমি বুঝতাম ক্রিকেটারকে সম্মান দেওয়ার এত ইচ্ছা থাকলে গুজরাটের কোনও কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করতে পারতেন। তা না করে, বহরমপুরে নিয়ে আসা হল। এবার যা রায় দেবার জনগণ দেবে।”

মোদীর হাত শক্ত করতেই বহরমপুরে প্রার্থী ইউসুফ! ছক্কা হাঁকাতে প্রস্তুতি শুরু অধীরের?
মোদীর হাত শক্ত করতেই বহরমপুরে প্রার্থী ইউসুফ! ছক্কা হাঁকাতে প্রস্তুতি শুরু অধীরের?

অন্যদিকে, পাল্টা সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “এবার হলিউড থেকে প্রার্থী নিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়!” ইউসুফ পাঠান নির্বাচনে লড়ছেন এই কথা শোনার পরেই গতকালই তাকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকার। আর সোমবার ইউসুফ পাঠানের রাজনীতিতে প্রবেশ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মোদীর হাত শক্ত করতেই বহরমপুরে প্রার্থী ইউসুফ! ছক্কা হাঁকাতে প্রস্তুতি শুরু অধীরের?

মোদীর হাত শক্ত করতেই বহরমপুরে প্রার্থী ইউসুফ! ছক্কা হাঁকাতে প্রস্তুতি শুরু অধীরের?

দাদার মতে, “ক্রিকেটাররা রাজনীতিতে আসছে, এটা ভালো ব্যাপার। ভালো কিছু করার চেষ্টাই করবে। মানুষের জন্য কাজ করবে। কীর্তি আজাদ বহু দিন ধরেই রাজনীতিতে আছে। এবার ইউসুফ পাঠান এল।”

মোদীর হাত শক্ত করতেই বহরমপুরে প্রার্থী ইউসুফ! ছক্কা হাঁকাতে প্রস্তুতি শুরু অধীরের?

প্রার্থী হবার পর পাঠান তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি চিরকালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে তৃণমূল পরিবারে স্বাগত জানিয়েছেন। পার্লামেন্টে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব দিয়ে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য। আমি আশা করি সেই কর্তব্য পালন করতে পারব”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর