Kamduni Rape Case: সন্তান হারানোর যন্ত্রণা কঠিন, ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করুন, মমতাকে চিঠি অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন দেওয়া হয়েছে ২ জন অভিযুক্তকে এবং যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত ৪ জনকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই রায়ে একেবারেই খুশি নন কামদুনির নির্যাতিতার দুই বান্ধবী তথা ধর্ষণকাণ্ডের মূল আন্দোলনকারী টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ধর্ষিতার পরিবারের পাশে থাকার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার CBI-র নজরে পুরসভার ভাইস চেয়ারম্যানরা

চিঠিতে কী লিখেছেন অধীর? কংগ্রেস নেতার কথায়, “বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে সকলের। তবে কামদুনি গণধর্ষণ এবং খুন কাণ্ডের আমি মানসিকভাবে বিধ্বস্ত। একজন সাংসদ হিসাবে এই ঘটনার রায় নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করা আমার উচিত নয়। নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল। তবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করেছে। রাজ্য পুলিশ এবং সিআইডি আধিকারিকরা এই নৃশংস ঘটনা সম্পর্কে সঠিকভাবে তথ্যপ্রমাণ জোগাড় করতে পারেনি। সে কারণেই ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তবে এটা দোষারোপ করার সময় নয়। নির্যাতিতার পরিবারের চোখের জল মুছিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সময়। কারণ, আমরা সকলেই জানি সন্তানকে হারানোর যন্ত্রণা ঠিক কেমন। দয়া করে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করুন। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের পাশে দাঁড়ান।

সন্তান হারানোর যন্ত্রণা কঠিন, ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করুন, মমতাকে চিঠি অধীরের
সন্তান হারানোর যন্ত্রণা কঠিন, ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করুন, মমতাকে চিঠি অধীরের

অন্যদিকে, রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন টুম্পা কয়াল। তাঁর অভিযোগ, রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনের তরফে যথাযথ সাহায্য তাঁরা পাননি। সরকারের তরফে যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল তাঁর বিরুদ্ধে অর্থ নেবার অভিযোগ করেছেন টুম্পা ও নির্যাতিতার ভাই। তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন। আজই কামদুনি গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নির্যাতিতার পরিবার পরিজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সন্তান হারানোর যন্ত্রণা কঠিন, ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করুন, মমতাকে চিঠি অধীরের

সন্তান হারানোর যন্ত্রণা কঠিন, ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করুন, মমতাকে চিঠি অধীরের

দীর্ঘ ১০ বছর পর কামদুনি গণধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। দোষী সাব্যস্ত আনসার আলি মোল্লা ও সইফুল আলিকে ফাঁসির সাজার পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁসির সাজা হয়েছিল অভিযুক্ত আমিন আলিরও। তিনি বেকসুর রেহাই পেলেন। নিম্ন আদালতে যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত বেকসুর রেহাই ইমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুর ইসলামের। রায় দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

সন্তান হারানোর যন্ত্রণা কঠিন, ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করুন, মমতাকে চিঠি অধীরের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত