পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার CBI-র নজরে পুরসভার ভাইস চেয়ারম্যানরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহে বৃহস্পতিবারই সকাল থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। শুধু খাদ্যমন্ত্রীই নয়, পুর নিয়োগ দুর্নীতিতে হাফ ডজন পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এল নয়া মোড়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজর পড়ল পুরসভার ভাইস চেয়ারম্যানদের ওপরে।

আরও পড়ুন: Kolkata Metro: দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জানুন কোন সময় মিলবে পরিষেবা …

জানা যাচ্ছে, এবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সহ একাধিক পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, গত ২০১২ সাল থেকে কারা কারা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, এবার সেই তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই। তবে ঠিক কী কারণে এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে, সেই প্রসঙ্গে মুখ খুলতে চায়নি তদন্তকারী আধিকারকরা।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল CBI
পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল CBI

যদিওবা এই তালিকা চাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। এপ্রসঙ্গে চেয়ারম্যান উত্তম দাস বলেন, “সিবিআইয়ের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে। ২০১২ সাল থেকে কারা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তাদের তালিকা চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর আমরা সেই তালিকা পাঠানোর প্রস্তুতি শুরু করেছি।”

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল CBI

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। একাধিক নেতা-মন্ত্রীরা বর্তমানে জেল হেফাজতে। ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘ ২৩ ঘন্টা তল্লাশি শেষে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন পার্থ। এক বছরেরও বেশি সময় ধরে ইডি জালেই বন্দি তিনি। একাধিকবার জামিনের আবেদন করলেও তাঁর আবেদন মজুর হয়নি।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল CBI

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, পুরসভার ভাইস চেয়ারম্যানদের তালিকা চেয়ে পাঠাল CBI

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত