Kolkata Metro: দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জানুন কোন সময় মিলবে পরিষেবা …

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন! তারপরেই কলকাতাবাসী মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। আর দুর্গাপুজো মানেই কেনাকাটি, আড্ডা, প্রতিমা দর্শন। সেই কারণেই পুজোর সময় কলকাতায় ঠাকুর দেখতে অনেকেই মেট্রো পরিষেবাকে বেছে নেন। কারণ খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যস্থলে। আর দর্শনার্থীদের কথা ভেবেই প্রতি বছরই মেট্রো পরিষেবা মধ্যরাত অবধি চালু রাখেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন:Sukanta Majumdar: মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে! সুকান্তর প্রস্তাবে সাড়া দেবেন অভিষেক?

জানা যাচ্ছে, ইতিমধ্যেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রোর সময়সূচি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে এবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের পাশাপাশি পুজোয় শিয়ালদহ থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত রুটেও নয়া কর্মসূচি প্রকাশ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ইস্ট-ওয়েস্ট রুটে কোন সময়ে পরিষেবা মিলবে? এপ্রসঙ্গে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শনিবার জানিয়েছে, আপ-ডাউন মিলিয়ে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মোট ৭২টি মেট্রো চালানো হবে। এছাড়াও দশমীর দিন চালানো হবে মোট ৪৮টি মেট্রো।

দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জেনে নিন 
দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জেনে নিন 

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে সকাল ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো মিলবে বেলা ১২টায়। অন্যদিকে, রাত ১১টা ৩৫ মিনিটে মিলবে শিয়ালদহ থেকে শেষ মেট্রো। এছাড়াও সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে।

দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জেনে নিন 

এদিকে, দশমীর দিন সকাল ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে। আর সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টায়। পাশাপাশি দশমীতে শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। আর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে। তাছাড়াও পুজোর দিনগুলিতে প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর ফের ২৫ অক্টোবর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা মিলবে।

দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জেনে নিন

দুর্গাপুজো উপলক্ষ্যে East-West মেট্রোর সময়সূচিতে পরিবর্তন, জেনে নিন 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত