Sukanta Majumdar: মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে! সুকান্তর প্রস্তাবে সাড়া দেবেন অভিষেক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন সাধ্বী জ্যোতির সঙ্গে তৃণমূল নেতৃত্বের দেখা না হওয়ায় পারদ চড়ছে রাজ্য-রাজনীতিতে। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসেছে রাজ্যের শাসক দল। শোনা যাচ্ছে, শনিবার রাজ্যে আসতে পারেন মন্ত্রী। এরই মধ্যে আবার বিজেপি রাজ্য সভাপতি সাফ জানালেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে, সেখানে এসেই জমা দেওয়া যাবে স্মারকলিপি। সব ব্যবস্থা করে দেবেন বালুরঘাটের সাংসদ!

আরও পড়ুনঃ বানভাসি সিকিমে বাড়ছে মৃতের সংখ্যা, বিপর্যয়ে এখনও নিখোঁজ শতাধিক

১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন সাধ্বী জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির নেতারা। কিন্তু কৃষি ভবনে গিয়েও মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। এবার কলকাতায় ফিরে রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য ধরনায় বসেছে তৃণমূল।

মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে! সুকান্তর প্রস্তাবে সাড়া দেবেন অভিষেক?

আর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘তৃণমূল নেতারা দেখা করতে চাইলে বিজেপি দফতরে আসুন, মন্ত্রীর সঙ্গে দেখা করুন, স্মারকলিপি দিন, আমি সব ব্যবস্থা করে দেব।’’

৩ তারিখ দিল্লির কৃষি ভবনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ পাল্টা অভিযোগে জর্জরিত রাজনৈতিক মহল। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন মন্ত্রী দেখা করেননি। অন্যদিকে, মন্ত্রী বলছেন তিনি সন্ধ্যে পর্যন্ত দফতরেই ছিলেন কিন্তু তৃণমূল নেতারা আসেননি। ৫ জনের সঙ্গে দেখা করার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন তা মানতে চায়নি ঘাসফুল নেতৃত্ব। আবার সেদিনই সাধ্বী জ্যোতির সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে! সুকান্তর প্রস্তাবে সাড়া দেবেন অভিষেক?

মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে! সুকান্তর প্রস্তাবে সাড়া দেবেন অভিষেক?

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন সাধ্বী জ্যোতি কলকাতায় পা রেখেছেন। তবে, দেখা হয়নি রাজ্য সরকারের কোনও প্রতিনিধির সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, “কলকাতায় আসছেন, আসুন না রাজভবনের সামনে। আমরা তো আছি এখানেই।”

মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বিজেপির দফতরে আসতে হবে! সুকান্তর প্রস্তাবে সাড়া দেবেন অভিষেক?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত