Home Blog Page 6357

বিকাশের গাড়ি না ওল্টালে উল্টে যেত যোগী সরকার! কেন?

Vikas Dubey Encounter

নজরবন্দি ব্যুরোঃ বিকাশের গাড়ি না ওল্টালে উল্টে যেত যোগী সরকার? বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয়েছিল কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে কে। গ্রেফতার করার পরে মধ্যপ্রদেশের পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে তুলে দেয় উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের হাতে। আজ গ্যাংস্টার বিকাশকে উজ্জয়নী থেকে সুরক্ষা বলয়ে ঘিরে নিয়ে আসা হচ্ছিল উত্তরপ্রদেশের শিবলিতে। রাস্তায় কানপুরের কাছে এসে উল্টে যায় সুরক্ষা বলয়ে থাকা কনভয়ের একটি গাড়ি।

তাৎপর্য পূর্ণ ভাবে ওই গাড়িতেই ছিল বিকাশ! পুলিশের কথায় গাড়ি উল্টে যাওয়ার পরে পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ গুলিও চালায়। তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ এবং মৃত্যু হয় পুলিশের!

আরও পড়ুনঃ করোনা নিয়ন্ত্রনে কম্যান্ডো নামাল পিনারাই বিজয়নের কেরল সরকার।

বিষয়টা ১০০% বিশ্বাসযোগ্য না হলেও ফুলপ্রুফ করার সবরকম চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কারন বিকাশ দুবে পুলিশের জেরায় মুখ খুলে দিলে অনেকের মুখোশ খসে পড়ত বলে মনে করছে রাজনৈতিক মহল। কনভয়ের গাড়ি উল্টে যাওয়া এবং এনকাউন্টার নিয়ে পুলিশের করা দাবিতে প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। অখিলেশ যাদব বলেছেন “আসলে গাড়ি ওল্টায়নি। রহস্য ফাঁস হয়ে গেলে সরকার উল্টে যেত। সেটা ঠেকানো গিয়েছে।”

অন্যদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন আর এক মুখ্যমন্ত্রী মায়াবতীও তোপ দেগেছেন। মায়াবতী সুপ্রিম কোর্টের ত্বত্তাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেছেন, “কানপুর পুলিশ হত্যাকাণ্ডের পাশাপাশি, বিকাশ দুবের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তার মৃত্যু, সুপ্রিম কোর্টের নজরদারিতে সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”

পাশাপাশি তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বক্তব্য, “অপরাধী না হয় শেষ হয়ে গেল, কিন্তু অপরাধীকে যারা নিরাপত্তা দিয়ে আসছিল, তাদের কী হবে?” অন্যদিকে কংগ্রেস মুখপাত্র, রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন বিকাশের মৃত্যু নিয়ে। তিনি বলেছেন, “এনকাউন্টারে মৃত্যু বিকাশ দুবের। এমনটা যে হতে চলেছে, আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। ১) যদি পালাতেই হতো, তাহলে উজ্জয়িনীতে ধরা দিল কেন? ২) অপরাধী এমন কী জানত, যা প্রকাশ্যে এলে শাসকের চেহারাটা সামনে চলে আসত? ৩) অপরাধীর গত ১০ দিনের কল রেকর্ড প্রকাশ করা হল না কেন?

বিকাশের গাড়ি না ওল্টালে উল্টে যেত যোগী সরকার? প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা। তবে বিকাশের তান্ডব এবং পাল্টা এঙ্কাউন্টার ঘিরে যে প্রশ্ন দানা বাঁধছে তা অমুলক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

করোনায় আক্রান্ত কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল।

Mla

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ৯৮৬ জন এবং মৃত্যু হয় ২৩ জনের। কিন্তু এদিন সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দক্ষিন দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।

আরও পড়ুনঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।

রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন, যা রেকর্ড। নতুন ১০৮৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৭ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪।

এদিকে তৃণমূলের অন্দরে করোনার প্রভাব অব্যাহত। এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। বিধায়ক গত কয়েক দিন ধরেই জ্বর আর সর্দি তে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থা দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। সন্দেহ হওয়া মাত্রই বিধায়কের করোনা টেস্ট করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে।

রিপোর্ট এলে দেখা যায় বিধায়কের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। তরাফ হোসেন মণ্ডল কে বালুর ঘাটের সেফ হোমে রেখে চিকিৎসা করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের দেওয়া শেষ করোনা ভাইরাসের বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন।

করোনা নিয়ন্ত্রনে কম্যান্ডো নামাল বিজয়নের কেরল সরকার।

pinarai vijyan

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহন করল কেরল সরকার। উপকূলবর্তী গ্রাম পুনথুরাতে কম্যান্ডো নামানো হল কেরল সরকারের তরফে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?উপকূলবর্তী গ্রাম পুনথুরাতে গত কয়েকদিন ধরে লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। মানুষ কে করোনার হাত থেকে রক্ষা করতেই তাই কেরল সরকারের এমন কঠোর পদক্ষেপ বলে জানানো হয়েছে।

সূত্রের খবর গত ৫ দিনে ওই গ্রামে ৬০০ বাসিন্দার সোয়াব টেস্ট করা হয় হয়। আর ৬০০ বাসিন্দার মধ্যে ১১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এই তথ্য সহ রাজ্যের করোনা ভাইরাস অধ্যুসিত একাধিক অঞ্চলের তথ্য হাতে পাওয়া মাত্র তিরুঅনন্তপুরমের পুলিশ প্রধান, কালেক্টর, স্বাস্থ্যসচিব এর সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।বৈঠকে সংক্রামিত এলাকায় যাতে কেউ যত্র তত্র ঘুরে বেড়াতে না পারে এবং এলাকার বাইরে ঢুকতে বা বেরতে না পারে তাই কমান্ডো নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ বিপর্যয়ের পথে বাংলা, আজ করোনা সংক্রামিত ১০৮৮, মৃত্যু ২৭ জনের।

সিল করে দেওয়া হয়েছে গ্রামে ঢোকার এবং বেরনোর সব রাস্তা। সাধারন মানুষের বাড়ি-বাড়ি প্রয়োজনীয় সামগ্রী এবং প্রয়োজনে খাওয়ার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য দেশের মধ্যে প্রথম করোনা ভাইরাসে সংক্রমণের খবর আসে কেরল থেকেই। এই মুহুর্তে কেরলে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৯৮ যার মধ্যে আজই আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। কেরলে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন, ৩ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।

সৌরভের কথায় বাতিল এশিয়া কাপ, মুখ পুড়ল পাকিস্তানের।

জল্পনা জিইয়ে রাজভবনে মহারাজ।
জল্পনা জিইয়ে রাজভবনে মহারাজ।

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-র চেয়ারম্যান পদে বসবেন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে বিশ্ব ক্রিকেটের রাজনীতি। কিন্তু এর মধ্যেই এশিয়া কাপ বাতিল নিয়ে বিসিসিআই প্রেসিডেন্টের মন্তব্য ব্যপক চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষুব্ধ হওয়া কে পাত্তা দিলনা এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সৌরভের কথায় বাতিল হল এশিয়া কাপ।

আরও পড়ুনঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সৌরভের কথায় সিলমোহর দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, হচ্ছেনা এশিয়া কাপ! কাউন্সিলের তরফে আরও জানানো হয়েছে, এশিয়া কাপ হবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে৷ যা আয়োজন করবে শ্রীলঙ্কা৷

বুধবার জন্মদিনে এক ইনস্টাগ্রাম আড্ডায় সৌরভ গাঙ্গুলি বলেন , “করোনা ভাইরাসের জেরে সেপ্টেম্বরে এশিয়া কাপ হচ্ছে না। ডিসেম্বরে পুরো একটা সিরিজ হতে পারে।” সৌরভের এই মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান বলেন, “সৌরভ গাঙ্গুলি যে মন্তব্য করেছেন তার কোনও ওজন নেই।

প্রতি সপ্তাহেই একটা করে মন্তব্য করলেই তার ভিত্তি থাকে না।” সঙ্গে তিনি যোগ করেন, “এশিয়া কাপ নিয়ে কোনও সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) নেবে। একমাত্র এসিসি-র প্রেসিডেন্ট নাজমুল হাসান এশিয়া কাপ নিয়ে ঘোষণা করতে পারেন।

আমি যতদূর জানি এসিসি-র পরের বৈঠক কবে সেটাই এখনও ঠিক হয়নি।” এর ফলে ভবিষ্যতে বিসিসিআইয়ের সঙ্গে পিসিবির দূরত্ব ও ঝামেলা আরও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মার্নি কে পাল্টা জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এখন সেদিকেই নজর সকলের।

সংকটজনক রাজ্যের ১০ জেলা; দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

mamata Banerjee 113th july 2020

নজরবন্দি ব্যুরোঃ  মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোনে আবার শুরু হয়েছে কড়া লকডাউন, চলবে আগামী ৭ দিন। কিন্তু রাজ্যে থামার কোন লক্ষন নেই করোনা ভাইরাসের। আজ রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের।(সংকটজনক রাজ্যের ১০ জেলা; দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।)

এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২২ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের।

এদিনের ৩২২ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৩৬৮ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১৩ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪৫৭ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ১ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯১০ জন।

আরও পড়ুনঃ বিপর্যয়ের পথে বাংলা, আজ করোনা সংক্রামিত ১০৮৮, মৃত্যু ২৭ জনের।

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ২৬৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৭। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬২২ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৫০ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৪৫  জন।

 দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৮ জন, যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮১৪। এই জেলায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

হাওড়া জেলার ক্ষেত্রে ফের ব্যাপক হারে শুরু হয়েছে সংক্রমণ, জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৬৭ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫ জন। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ৯৮৬ জন।

কলকাতা, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, হুগলী, জলপাইগুড়ি, মালদা এবং দার্জিলিং সহ সংকটজনক রাজ্যের ১০ জেলা, রাজ্যের প্রায় ১০টি জেলায় হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন প্রায় সবকটি জেলায় সংক্রমণ বেড়েছে রেকর্ড হারে। দেখুন জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 9th JULY REPORT FINAL page 002

বিপর্যয়ের পথে বাংলা, আজ করোনা সংক্রামিত ১০৮৮, মৃত্যু ২৭ জনের।

সব আদিবাসী পুরোহিতকে ভাতা, দ্বিতীয় দফায় পুরোহিতদের নির্ভুল তালিকা চাইল নবান্ন।
central appreciates West Bengal

নজরবন্দি ব্যুরোঃ বিপর্যয়ের পথে বাংলা। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছিল রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা। আজ সন্ধ্যা পাঁচ টা থেকে রাজ্য সরকারের তরফে কনটেনমেন্ট জোন গুলিতে ফের নিশ্ছিদ্র লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলবে আগামী ৭ দিন।

শুরুতে ১৪ দিন নির্ধারিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানিয়েছেন আপাতত ৭ দিন থাকবে লকডাউনের মেয়াদ। পরে অবস্থা অনুযায়ী ব্যাবস্থা।

অন্যদিকে গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ৯৮৬ জন এবং মৃত্যু হয় ২৩ জনের। কিন্তু আজ সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাযতেও।

আরও পড়ুনঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।

রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন, যা রেকর্ড। নতুন ১০৮৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৭ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩৫ জন। এদিনের ৫৩৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৮৩৬ জন। এদিন ৫৩৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪.৯৩ শতাংশ করোনা আক্রান্ত। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ২৩১ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৫২৬ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৮০৫ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৮। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৪৮১ জনের।

Najarbandi.in

এশিয়া কাপ নিয়ে সৌরভের মন্তব্য নিয়ে সম্মুখ সমরে BCCI ও PCB

sourav ganguly
sourav ganguly

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-র চেয়ারম্যান পদে বসবেন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে বিশ্ব ক্রিকেটের রাজনীতি। কিন্তু এর মধ্যেই এশিয়া বাতিল নিয়ে বিসিসিআই প্রেসিডেন্টের মন্তব্য ব্যপক চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ নিয়ে সৌরভের মন্তব্য নিয়ে সম্মুখ সমরে BCCI ও PCB!

আরও পড়ুনঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।

বুধবার জন্মদিনে এক ইনস্টাগ্রাম আড্ডায় সৌরভ গাঙ্গুলি বলেন , “করোনা ভাইরাসের জেরে সেপ্টেম্বরে এশিয়া কাপ হচ্ছে না। ডিসেম্বরে পুরো একটা সিরিজ হতে পারে।” সৌরভের এই মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান বলেন, “সৌরভ গাঙ্গুলি যে মন্তব্য করেছেন তার কোনও ওজন নেই।

প্রতি সপ্তাহেই একটা করে মন্তব্য করলেই তার ভিত্তি থাকে না।” সঙ্গে তিনি যোগ করেন, “এশিয়া কাপ নিয়ে কোনও সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) নেবে। একমাত্র এসিসি-র প্রেসিডেন্ট নাজমুল হাসান এশিয়া কাপ নিয়ে ঘোষণা করতে পারেন।

আমি যতদূর জানি এসিসি-র পরের বৈঠক কবে সেটাই এখনও ঠিক হয়নি।” এর ফলে ভবিষ্যতে বিসিসিআইয়ের সঙ্গে পিসিবির দূরত্ব ও ঝামেলা আরও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মার্নি কে পাল্টা জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এখন সেদিকেই নজর সকলের।

এশিয়া কাপ নিয়ে সৌরভের মন্তব্য নিয়ে সম্মুখ সমরে BCCI ও PCB

হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।

Hooglly Lock down

নজরবন্দি ব্যুরোঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, নতুন তালিকা দিল রাজ্য সরকার। রাজ্যে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। লকডাউনের প্রাথমিক পর্যায়ে প্রশাসন কঠোর ভাবে লকডাউন পালন করতে বাধ্য করালেও কয়েকদিন পরেই রাস আলগা করে দেয় প্রশাসন। ফলে দ্রুত বাড়তে থাকে করোনা ভাইরাসের সংক্রমণ।

আরও পড়ুনঃ বকেয়া DA দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের, জানাল স্যাট।

গত কয়েকদিন ধরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গতকাল ৯৮৬ জন আক্রান্ত হয়েছেন মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এবং মৃত্যু হয়ে ২৩ জনের। অন্যদিকে গত পরশু সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের করোনা প্রবন এলাকা অর্থাৎ কনটেন্মেন্ট জোনে ফের কড়া হাতে লকডাউন করা হবে সরকারের পক্ষ থেকে।

সেই অনুযায়ী নির্দেশিকা জারি হয়। এদিকে কলকাতা, হাওড়া বা উত্তর ও দক্ষিন ২৪ পরগণার মতই হুগলীতেও হুহু করে ছড়াচ্ছে ভাইরাস। তাই প্রশাসন হুগলির একাধিক এলাকাকে চিহ্নিত করেছে সংক্রমন প্রবন এলাকা বা কনটেন্মেন্ট জোন হিসেবে। এদিন বিকেল ৫টা থেকেই হুগলী জেলায় শুরু হয়ে গিয়েছে লকডাউন।

উল্লেখ্য হুগলীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। দেখে নিন আজ বিকেল ৫ টা থেকে চালু হওয়া কড়া লকডাউনের আওতায় থাকা হুগলী জেলার রেড জোনের তালিকা।

h1
h2
h3
h4

বকেয়া DA দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের, জানাল স্যাট।

নজরবন্দি ব্যুরো: বকেয়া DA দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের, জানাল স্যাট। কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দাবি করে স্যাটে মামলা দায়ের করেছিল কংগ্রেস সমর্থিত কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ সহ সরকারি কর্মীদের দুটি সংগঠন।

ফেডারেশনের কর্তা মলয় মুখোপাধ্যায় জানান, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে স্যাট রায় দিয়েছিল ডিএ দেওয়া বা না -দেওয়া রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করে।

স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে ২০১৭ সালের ৩০ মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মীদের দুই সংগঠন। পরবর্তীকালে বিচারপতি দেবাশিস করগুপ্ত ও কর্মরত বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রায় দেয়, ডিএ সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে। তবে একই সঙ্গে মামলাটি পুনরায় স্যাটে ফিরিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ডিএ কীভাবে ও কী হারে দেওয়া হবে, তা বিচার করে স্যাট তিন মাসের মধ্যে আদালতে জানাবে।

এর পরেই পশ্চিমবঙ্গ সরকার ওই রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য একটি রিভিউ পিটিশন দাখিল করে ডিভিশন বেঞ্চে। এর পরে ডিভিশন বেঞ্চ রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দেয়। স্যাট গত বছরের ২৬ জুলাই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, পরবর্তী ছ-মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার স্যাটের সেই নির্দেশ মানেনি।

এর পরে স্যাটের নির্দেশ না মানার অভিযোগে সরকারি কর্মীদের সংগঠন ফের মামলা দায়ের করে। রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। চলতি বছরের ৩ মার্চ রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়। আর আজ রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)। জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতেই হবে।

এখন করোনা পরিস্থিতির জন্য ডিএ দেওয়া সমস্যা বলে রাজ্যের পক্ষে জানানো হলে স্যাট বলে এনিয়ে ভাবনাচিন্তা করে দেখা হবে। সরকারি কর্মচারীদের পক্ষে আইনিজীবি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমজাদ আলি এবং ফিরদৌস সামিম।

হলিউডে আরো একবার প্রিয়াঙ্কা চোপড়া

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের পিগি বর্তমানে হলিউডে দাপিয়ে কাজ করে চলেছেন। বলিউডে খ্যাতির পাশাপাশি হলিউডের চলচ্চিত্র জগতে একটি জনপ্রিয় মুখ হয়ে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই জনপ্রিয়তা অর্জন করেছে প্রিয়াঙ্কা যে হলিউডে এক ডাকেই ভারতের অভিনেত্রী কে সবাই চেনে।২০১৫ সালে প্রথমবার হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে কাজ করেন প্রিয়াঙ্কা।

সেই সিরিজে লিড রোলে অভিনয় করেন তিনি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল গোটা হলিউড।এবার আবারও প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডি ছবি ‘ম্যাটরিক্স ৪’-এ।এবার এই ছবিতে লিড রোলে অভিনয় করবেন তিনি। ছবিটি মুক্তি পাবে ২০২২ তে। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে সব ফাইনাল হয়ে গিয়েছে।এছাড়াও অ্যামাজন প্রাইমের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।

২ বছরের জন্য ‘মাল্টি মিলিয়ন ফ্রাস্ট লুক টেলিভিশন’ চুক্তিতে সই করেছেন তিনি। এগুলো ছাড়াও প্রিয়াঙ্কা ও নিক একটি রিয়েলিটি ড্যান্স শোতেও কাজ করছিলেন তার নাম ‘সঙ্গীত’। বিয়ের সময় ভারতে যে মিউজিক বা গান ব্যবহৃত হয় মুলত তাঁর ওপর ছিল এই শো।

প্রিয়াঙ্কার হাতে এখন একের পর এক হলিউডি কাজ। ২০০০ সালে মিস ওর্য়াল্ড হওয়ার পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা।তবে নিক এর সাথে বিয়ের পর সামান্য কাজ কমিয়েছিলেন পিগি।