নজরবন্দি ব্যুরোঃ বিপর্যয়ের পথে বাংলা। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছিল রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা। আজ সন্ধ্যা পাঁচ টা থেকে রাজ্য সরকারের তরফে কনটেনমেন্ট জোন গুলিতে ফের নিশ্ছিদ্র লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলবে আগামী ৭ দিন।
শুরুতে ১৪ দিন নির্ধারিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানিয়েছেন আপাতত ৭ দিন থাকবে লকডাউনের মেয়াদ। পরে অবস্থা অনুযায়ী ব্যাবস্থা।
অন্যদিকে গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ৯৮৬ জন এবং মৃত্যু হয় ২৩ জনের। কিন্তু আজ সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাযতেও।
আরও পড়ুনঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।
রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন, যা রেকর্ড। নতুন ১০৮৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৭ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪।
পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩৫ জন। এদিনের ৫৩৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৮৩৬ জন। এদিন ৫৩৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪.৯৩ শতাংশ করোনা আক্রান্ত। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ২৩১ জন।
অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৫২৬ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১০ হাজার ৮০৫ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৮। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৪৮১ জনের।




