হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, নতুন তালিকা দিল রাজ্য সরকার। রাজ্যে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। লকডাউনের প্রাথমিক পর্যায়ে প্রশাসন কঠোর ভাবে লকডাউন পালন করতে বাধ্য করালেও কয়েকদিন পরেই রাস আলগা করে দেয় প্রশাসন। ফলে দ্রুত বাড়তে থাকে করোনা ভাইরাসের সংক্রমণ।

আরও পড়ুনঃ বকেয়া DA দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের, জানাল স্যাট।

গত কয়েকদিন ধরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গতকাল ৯৮৬ জন আক্রান্ত হয়েছেন মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এবং মৃত্যু হয়ে ২৩ জনের। অন্যদিকে গত পরশু সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের করোনা প্রবন এলাকা অর্থাৎ কনটেন্মেন্ট জোনে ফের কড়া হাতে লকডাউন করা হবে সরকারের পক্ষ থেকে।

সেই অনুযায়ী নির্দেশিকা জারি হয়। এদিকে কলকাতা, হাওড়া বা উত্তর ও দক্ষিন ২৪ পরগণার মতই হুগলীতেও হুহু করে ছড়াচ্ছে ভাইরাস। তাই প্রশাসন হুগলির একাধিক এলাকাকে চিহ্নিত করেছে সংক্রমন প্রবন এলাকা বা কনটেন্মেন্ট জোন হিসেবে। এদিন বিকেল ৫টা থেকেই হুগলী জেলায় শুরু হয়ে গিয়েছে লকডাউন।

উল্লেখ্য হুগলীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। দেখে নিন আজ বিকেল ৫ টা থেকে চালু হওয়া কড়া লকডাউনের আওতায় থাকা হুগলী জেলার রেড জোনের তালিকা।

h1
h2
h3
h4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর