নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ৯৮৬ জন এবং মৃত্যু হয় ২৩ জনের। কিন্তু এদিন সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দক্ষিন দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।
আরও পড়ুনঃ হুগলিতে শুরু কড়া লকডাউন, দেখুন রেড জোনের নতুন তালিকা।
রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন, যা রেকর্ড। নতুন ১০৮৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১১ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৭ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪।
এদিকে তৃণমূলের অন্দরে করোনার প্রভাব অব্যাহত। এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। বিধায়ক গত কয়েক দিন ধরেই জ্বর আর সর্দি তে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থা দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। সন্দেহ হওয়া মাত্রই বিধায়কের করোনা টেস্ট করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
রিপোর্ট এলে দেখা যায় বিধায়কের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। তরাফ হোসেন মণ্ডল কে বালুর ঘাটের সেফ হোমে রেখে চিকিৎসা করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের দেওয়া শেষ করোনা ভাইরাসের বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন।



