করোনা নিয়ন্ত্রনে কম্যান্ডো নামাল বিজয়নের কেরল সরকার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহন করল কেরল সরকার। উপকূলবর্তী গ্রাম পুনথুরাতে কম্যান্ডো নামানো হল কেরল সরকারের তরফে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?উপকূলবর্তী গ্রাম পুনথুরাতে গত কয়েকদিন ধরে লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। মানুষ কে করোনার হাত থেকে রক্ষা করতেই তাই কেরল সরকারের এমন কঠোর পদক্ষেপ বলে জানানো হয়েছে।

সূত্রের খবর গত ৫ দিনে ওই গ্রামে ৬০০ বাসিন্দার সোয়াব টেস্ট করা হয় হয়। আর ৬০০ বাসিন্দার মধ্যে ১১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এই তথ্য সহ রাজ্যের করোনা ভাইরাস অধ্যুসিত একাধিক অঞ্চলের তথ্য হাতে পাওয়া মাত্র তিরুঅনন্তপুরমের পুলিশ প্রধান, কালেক্টর, স্বাস্থ্যসচিব এর সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।বৈঠকে সংক্রামিত এলাকায় যাতে কেউ যত্র তত্র ঘুরে বেড়াতে না পারে এবং এলাকার বাইরে ঢুকতে বা বেরতে না পারে তাই কমান্ডো নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ বিপর্যয়ের পথে বাংলা, আজ করোনা সংক্রামিত ১০৮৮, মৃত্যু ২৭ জনের।

সিল করে দেওয়া হয়েছে গ্রামে ঢোকার এবং বেরনোর সব রাস্তা। সাধারন মানুষের বাড়ি-বাড়ি প্রয়োজনীয় সামগ্রী এবং প্রয়োজনে খাওয়ার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য দেশের মধ্যে প্রথম করোনা ভাইরাসে সংক্রমণের খবর আসে কেরল থেকেই। এই মুহুর্তে কেরলে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৯৮ যার মধ্যে আজই আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। কেরলে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন, ৩ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর