নজরবন্দি ব্যুরোঃ বলিউডের পিগি বর্তমানে হলিউডে দাপিয়ে কাজ করে চলেছেন। বলিউডে খ্যাতির পাশাপাশি হলিউডের চলচ্চিত্র জগতে একটি জনপ্রিয় মুখ হয়ে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই জনপ্রিয়তা অর্জন করেছে প্রিয়াঙ্কা যে হলিউডে এক ডাকেই ভারতের অভিনেত্রী কে সবাই চেনে।২০১৫ সালে প্রথমবার হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে কাজ করেন প্রিয়াঙ্কা।
সেই সিরিজে লিড রোলে অভিনয় করেন তিনি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল গোটা হলিউড।এবার আবারও প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডি ছবি ‘ম্যাটরিক্স ৪’-এ।এবার এই ছবিতে লিড রোলে অভিনয় করবেন তিনি। ছবিটি মুক্তি পাবে ২০২২ তে। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে সব ফাইনাল হয়ে গিয়েছে।এছাড়াও অ্যামাজন প্রাইমের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।
২ বছরের জন্য ‘মাল্টি মিলিয়ন ফ্রাস্ট লুক টেলিভিশন’ চুক্তিতে সই করেছেন তিনি। এগুলো ছাড়াও প্রিয়াঙ্কা ও নিক একটি রিয়েলিটি ড্যান্স শোতেও কাজ করছিলেন তার নাম ‘সঙ্গীত’। বিয়ের সময় ভারতে যে মিউজিক বা গান ব্যবহৃত হয় মুলত তাঁর ওপর ছিল এই শো।
প্রিয়াঙ্কার হাতে এখন একের পর এক হলিউডি কাজ। ২০০০ সালে মিস ওর্য়াল্ড হওয়ার পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা।তবে নিক এর সাথে বিয়ের পর সামান্য কাজ কমিয়েছিলেন পিগি।



