সংকটজনক রাজ্যের ১০ জেলা; দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোনে আবার শুরু হয়েছে কড়া লকডাউন, চলবে আগামী ৭ দিন। কিন্তু রাজ্যে থামার কোন লক্ষন নেই করোনা ভাইরাসের। আজ রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের।(সংকটজনক রাজ্যের ১০ জেলা; দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।)

এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২২ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের।

এদিনের ৩২২ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৩৬৮ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১৩ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪৫৭ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ১ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯১০ জন।

আরও পড়ুনঃ বিপর্যয়ের পথে বাংলা, আজ করোনা সংক্রামিত ১০৮৮, মৃত্যু ২৭ জনের।

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ২৬৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৭। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬২২ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৫০ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৪৫  জন।

 দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৮ জন, যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮১৪। এই জেলায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

হাওড়া জেলার ক্ষেত্রে ফের ব্যাপক হারে শুরু হয়েছে সংক্রমণ, জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৬৭ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫ জন। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ৯৮৬ জন।

কলকাতা, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, হুগলী, জলপাইগুড়ি, মালদা এবং দার্জিলিং সহ সংকটজনক রাজ্যের ১০ জেলা, রাজ্যের প্রায় ১০টি জেলায় হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন প্রায় সবকটি জেলায় সংক্রমণ বেড়েছে রেকর্ড হারে। দেখুন জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 9th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর