BJP: দলীয় কার্যালয়ের সামনেই কর্মীদের মধ্যে হাতাহাতি! বিজেপির জন্মদিবসে তুমুল উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! এই মুহূর্তে পঞ্চায়েতে আসন দখলে মরিয়া রাজনৈতিক দল গুলি। সভার পাল্টা সভা, হুঙ্কারের বদলে পাল্টা হুঁশিয়ারি! উত্তপ্ত বাংলার রাজনীতি! এহেন মুহূর্তে ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব! শুধু তাই নয়! রীতিমত হাতাহাতি হয় দলীয় কর্মীদের মধ্যে। আর এই বচসার জেরেই দলীয় কার্যালয়ের টালা পরে যায়। দলের প্রতিষ্ঠা দিবসে বর্ধমানের ঘটনায় শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে!

আরও পড়ুন: চৈত্রের তাপমাত্রা বৈশাখকে টেক্কা দিচ্ছে, বাড়ছে অস্বস্তি, একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে বাংলার তাপমাত্রা

WhatsApp Image 2023 04 06 at 5.47.55 PM 1

জানা গিয়েছে, বিজেপির প্রতিষ্ঠা দিবসে বর্ধমানের একটি পার্টি অফিসের সামনে হাতাহাতিতে জড়িয়ে পরে বিজেপি কর্মীরা। এরপরেই একদল বিজেপি কর্মী পতাকা হাতে নিয়ে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি জেলা বিজেপির বহিষ্কৃত সহ সভাপতি শ্যামল রায়কে দলে ফেরানোর দাবিতে সরব হন ওই বিজেপি কর্মীরা।

WhatsApp Image 2023 04 06 at 5.47.55 PM 2

অন্যদিকে, এই ঘটনার পরে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু সাম অফিসের তালা ভেঙে দেন। আর এই ঘটনায় দুই দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। বচসা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভাঙচুর। ওই পার্টি অফিসের অস্থায়ী ছাউনি ভাঙচুর করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দলীয় কার্যালয়ের সামনেই কর্মীদের মধ্যে হাতাহাতি, শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে

WhatsApp Image 2023 04 06 at 5.47.55 PM
দলীয় কার্যালয়ের সামনেই কর্মীদের মধ্যে হাতাহাতি, শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে

এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এপ্রসঙ্গে জেলা তৃণমূলে কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছে। একথা আমরা বার বার বলেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর