বড়দিন এবং মকরসংক্রান্তির মতো সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। এবারের সরস্বতী পুজোও হতে চলেছে উষ্ণ, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বঙ্গে শীতের প্রত্যাবর্তনের আর তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ২৩ জানুয়ারি শেষ হতে চলেছে চলতি মরশুমের শীতের মেয়াদ। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রবিবারের পর থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
পৌষের শেষ লগ্নেও নেই শীতের ঝাঁঝ। ঠাণ্ডাকে গোব্যাক স্লোগান দিলেও ইতিমধ্যেই তা সয়ে ফেলেছে বঙ্গবাসী। এখন লক্ষ্য সাগরমেলা আর মকর সংক্রান্তি। হারকাঁপানো ঠাণ্ডা পড়লে কেমন করে হবে গঙ্গাস্নান?
তবে জাঁকিয়ে ঠান্ডা এখন নয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাঙালি। আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস নেই। দিনভর শুষ্ক আবহাওয়াই থাকবে।
বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।