Weather: শীত প্রেমীদের জন্য সুখবর, বঙ্গে শীতের দিনক্ষণ জানালো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীত প্রেমীদের জন্য সুখবর। কয়েকদিনের মধ্যেই রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রার পারদ, এমনই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে নামবে পারদ। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য, ১৬০০ পদে নিয়োগ শুরু করল কমিশন

হাওয়ায় অফিসের তরফে জানান হয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এর প্রভাব পড়বে না বাংলায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ নামবে অনেকটা। শীত অনুভূত হবে প্রতিটা জেলাতেই।

শীত প্রেমীদের জন্য সুখবর, বঙ্গে শীতের দিনক্ষণ জানালো হাওয়া অফিস

আগামী ১২ নভেম্বর থেকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে তাপমাত্রার পারদ। শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে।

শীত প্রেমীদের জন্য সুখবর, বঙ্গে শীতের দিনক্ষণ জানালো হাওয়া অফিস

শীত প্রেমীদের জন্য সুখবর, বঙ্গে শীতের দিনক্ষণ জানালো হাওয়া অফিস

1 17

আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। রবিবার নাগাদ দুই অথবা এক ডিগ্রি কমতে পারে তাপমাত্রার পারদ। উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া এখনও পর্যন্ত সেভাবে প্রবেশ করছে না এই রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত