HomeTagsWeather update in bengal

weather update in bengal

Weather Update: দাবদাহ থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গ, আজও কি বৃষ্টি হবে কোলকাতায়?

তবে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আপাতত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে বলেই খবর।

Weather Updates: দিন দিন পারদ চড়ছে, এরই মধ্যে হাওয়া বদলের খবরও দিল আলিপুর, কবে থেকে নামবে বৃষ্টি?

উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দার্জিলিং সহ উপরের দিকের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে তারপরেও। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের তেজ অনেক বেশি থাকবে বলে পূর্বাভাস। আগামী ২ দিন সেখানে লু বইবে। তাপমাত্রাও ৪০-৪১ ডিগ্রি, কোথাও কোথাও তারও বেশি।

Weather Updates: কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

হতে পারে কালবৈশাখী ৷ আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৬ শতাংশ।

Weather Updates: মার্চ থেকে বৃষ্টি শূন্য কলকাতার স্বস্তি, ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝড়-সহ বৃষ্টির পূর্বাভাস

আজ মঙ্গলবার, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহে কলকাতাতে হতে পারে কালবৈশাখী। দিল্লিতে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এখনও অবধি সারা দেশে সবচেয়ে বেশি ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে৷ মুম্বই তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। চেন্নাইতেও ৩৪ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

Weather Updates: কলকাতায় বৃষ্টি কবে? শুধু বজ্রবিদ্যুৎ নয় শিলাবৃষ্টির সম্ভাবনা রাজ্যেজুড়ে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আজ সোমবার, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতা শহরে।

Weather Updates: দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, সতর্কতা জারি করলো হাওয়া অফিস

কলকাতার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তেই এই জেলায় বৃষ্টিপাতের কোনও পূর্বভাস নেই। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আদ্রতা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। যদিও আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Updates: নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে

এদিকে, কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) এখনও ঊর্ধ্বমুখী। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতারণ পরিমাণ থাকবে ৮৪ শতাংশ।

Trending Now