Weather Updates: দিন দিন পারদ চড়ছে, এরই মধ্যে হাওয়া বদলের খবরও দিল আলিপুর, কবে থেকে নামবে বৃষ্টি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরম ও অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের (Weather Update)। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণের বেশ কিছু জেলায় লু বইছে। আবহাওয়া নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পারতপক্ষে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এর মাঝেই আবার হাওয়া বদলের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, চোপড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আরও দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বৃষ্টির জন্য শুক্রবারের পরেও আরও দিন দুয়েক অপেক্ষা করতে হবে। আগামী সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

দিন দিন পারদ চড়ছে, এরই মধ্যে হাওয়া বদলের খবরও দিল আলিপুর, কবে থেকে নামবে বৃষ্টি?
দিন দিন পারদ চড়ছে, এরই মধ্যে হাওয়া বদলের খবরও দিল আলিপুর, কবে থেকে নামবে বৃষ্টি?

উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দার্জিলিং সহ উপরের দিকের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে তারপরেও। এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের তেজ অনেক বেশি থাকবে বলে পূর্বাভাস। আগামী ২ দিন সেখানে লু বইবে। তাপমাত্রাও ৪০-৪১ ডিগ্রি, কোথাও কোথাও তারও বেশি।

প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস করছেন বাংলার মানুষ তখন বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের যে কোনও পূর্বাভাসই স্বস্তির। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায় তাই বৃষ্টির আশায় দিন গুনতে শুরু করলেন সকলে। এখন দেখার আলিপুরের এই পূর্বাভাস মেলে কিনা।

দিন দিন পারদ চড়ছে, এরই মধ্যে হাওয়া বদলের খবরও দিল আলিপুর, কবে থেকে নামবে বৃষ্টি?

images34

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস। বুধবার আরও দুই জেলা অর্থাৎ সাত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্য তাপপ্রবাহের মতোই অনুভব হবে বলে মত আবহবিদদের। পাহাড় এবং সংলগ্ন পাঁচ জেলা ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির আশা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত