Weather Updates: কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরে মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণে ঘর থেকে বেরতেই হাঁসফাঁস দশা। ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। স্বাভাবিকভাবেই তাঁদের প্রশ্ন, কবে দেখা মিলবে স্বস্তির বৃষ্টির। অবশেষে তাঁদের জন্য খুশির খবর। বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সন্ধ্যা বা রাতের দিকে বইতে পারে দমকা হাওয়া।

আরও পড়ুনঃ দেউচা পাচামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজড চ্যাপ্টার, নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এ রাজ্যের উপর অবস্থান করছে দুটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরেই আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত। অপর একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস
কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আর বিকেল বা সন্ধ্যের দিকে দমকা হাওয়া বইতে পারে ৷ হতে পারে কালবৈশাখী ৷ আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৬ শতাংশ।

আজ, বুধবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। বৃষ্টি চলবে উত্তরেও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে বুধবার। পাশাপাশি উত্তরবঙ্গের আট জেলাতেও দমকা হাওয়া সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আরও ২৪ ঘণ্টা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২/৪৩ ডিগ্রির কাছাকাছি থাকবে এই জেলাগুলিতে। বৃষ্টি হলে কমতে পারে তাপমাত্রা। সরতে পারে তাপপ্রবাহ।

কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে শনিবার এর মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। হতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি- সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী পাঁচদিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস
কয়েক ঘন্টার মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতা-সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস

আজ থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২২তারিখ পর্যন্ত। ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া হতে পারে সে জন্য সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত