দেউচা পাচামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজড চ্যাপ্টার, নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে একাধিক প্রতিশ্রুতি দিলেন শিল্পপতিরা। অন্যদিকে শিল্পের নামে জোর করে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে দেউচা পাঁচামি উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। নন্দীগ্রামের বিধায়কের কথায়, দেউচা পাচামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজড চ্যাপ্টার। নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর।

আরও পড়ুনঃ Serum vs Oil: তেল নাকি সিরাম, চুলের জন্যে কোনটা বেস্ট? জানুন…

নন্দীগ্রামের বিধায়কের কথায়, মুখ্যমন্ত্রী কয়লা খিনির নামে সমস্ত আদিবাসীদের উচ্ছেদ করে এটাও আর একটা টাকা তোলার কারখানা করতে চায়। আমরা রুখে দেবো। যারা অরাজনৈতিক মঞ্চে আন্দোলন করছেন তাঁদেরকেও সমর্থন জানাচ্ছি। তারা যখন চাইবেন আমরা তাঁদের ব্যানারের তলায় আন্দোলন করব। বিজেপি ৮ মের পর বৃহত্তর মিছিল বের করবে।

Bengal assembly accepts privilege motion against Suvendu Adhikari

প্রতিমাসে দু’বার করে আসবেন বলে জানিয়েছেন তিনি। অরাজনৈতিক মঞ্চের কারণে আন্দোলনকারীদের সঙ্গে যোগদান করলেন না। তবে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী। কথা বলেন, আন্দোলনরত গ্রামবাসীদের সঙ্গে। শুভেন্দুর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি পরিষদীয় চিফ হুইপ মনোজ টিগ্‌গা।

দেউচা পাচামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজড চ্যাপ্টার, দেউচা নিয়ে সরব শুভেন্দু 

TMC breaking poll promises: Suvendu Adhikari, leader of Opposition

উল্লেখ্য, কিছুদিন আগেই নবান্নে আন্দোলনাক্রী প্রতিনিধি দলের সঙ্গে বইথক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে কড়া হচ্ছিল দেউচা পাচামি নিয়ে আন্দোলনকারীদের একটি সমঝোতার রাস্তা বের হতে চলেছে। কিন্তু তা হয়নি। সম্প্রতি আদিবাসীদের চেক প্রদান করতে গিয়ে বাধা পেতে হয় সরকারকে। এমনকি এলাকা ছাড়তে বাধ্য হন তাঁরা। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর উপস্থিত দেউচা নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত