Weather Update: বাংলার আবহাওয়ার পূর্বাভাস, কি হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও আপাতত রাজ্যের উপকূলের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সমগ্র দক্ষিণবঙ্গেই তুলনামূলক বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তাপমাত্রা বেশি থাকায় আর্দ্রতা বাড়বে।

আরও পড়ুনঃ লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ, ১১ জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে।

তবে উপকূলের জেলাতে বৃষ্টি বাড়তে পারে সপ্তাহাতে। কলকাতায় মূলত মেঘলা আকাশ দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

17 6

আজ সকালে তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫.৪ মিলিমিটার।

বাংলার আবহাওয়ার পূর্বাভাস, কি হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

18 6

বাংলার আবহাওয়ার পূর্বাভাস, কি হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টায়

বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন